১১ অগাস্টের আংশিক সূর্যগ্রহণের প্রভাব পড়তে চলেছে 'তুলা','মেষ' সহ ৮ টি রাশিতে

১১ অগাস্ট আংশিক সূর্যগ্রহণের মতো মহাজাগতিক ঘটনা ঘিরে বিভিন্ন মহলে কৌতূহল ও উৎসাহ রয়েছে। জ্যোতিষশাস্ত্র বলছে এই সূর্যগ্রহণের প্রভাব পড়তে চলেছে রাশিফলের ৮টি রাশিতে ।

১১ অগাস্ট আংশিক সূর্যগ্রহণ। এই মহাজাগতিক ঘটনা ঘিরে বিভিন্ন মহলে কৌতূহল ও উৎসাহ রয়েছে। জ্যোতিষশাস্ত্র বলছে এই সূর্যগ্রহণের প্রভাব পড়তে চলেছে রাশিফলের ৮টি রাশিতে । তুলা, মেষ, সহ একাধিক রাশিতে পড়বে এই প্রভাব। দেখে নেওয়া যাক পশ্চিমী রাশিফল এই নিয়ে কী বলছে?

মেষ

মেষ


এই রাশির জাতক জাতিকাদের রোম্যান্টিক দিকটি উজ্জ্বল হতে থাকবে এই সময়ে। বিভিন্ন মানুষের থেকে সাহায্য পেতে থাকবেন না এঁরা। তবে নিজের ওপর বিশ্বাস বাড়তে থাকায়, এই সময় আত্মবিশ্বাস বাড়তে থাকবে।

মিথুন

মিথুন


মিথুন রাশির জাতকদের পুরনো কোনও জিনিস নিয়ে এই সময়ে সমস্যা হতে থাকার সম্ভাবনা রয়েছে। তাই 'প্রাক্তন' কে ভুলে সামনে এগোনোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিশ শাস্ত্রবিদরা।

কর্কট

কর্কট

এই সময়ে আর্থিক দিক থেকে উন্নতি করার সম্ভাবনা রয়েছে আপনার। আপনার ভাগ্যে অর্থাগম হওয়ার সম্ভাবনাও প্রবল এই সময়ে। এই সময়ে জীবনের ভারসাম্যে ফিরে পাবেন আপনারা।

কন্যা

কন্যা

কন্য়া রাশির জাতকরা বহু দিনের ক্লান্তি কাটিয়ে খানিকটা শান্তি পাবেন এই সময়ে। একটি পরিবর্তন আসতে চলেছে এঁদের জীবনে।

তুলা

তুলা

নিজের পারিপার্শ্বিক সম্পর্কগুলিকে ঝালিয়ে নেওয়ার জন্য সেরা দিন এটিই। এই সময়ে বুঝে যেতে পারবেন কে আপনার আর কে আপনার শত্রু।

ধনু

ধনু

বহুদিন ধরে কোথাও বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখছেন কি আপনি? তাহলে এই সময়টিই আপনার জন্য বেড়ানোর সেরা সময়। গা ভাসাতেই পারেন ভ্রমণ বিলাসে।

মকর

মকর

সম্পর্কের ক্ষেত্রে নতুন দিশা দেখাবে এই সময়। অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে বা বন্ধুত্ব আরও গভীর হবে এই সময়ে। এমনই মত পশ্চিমী জ্য়োতিষবিদদের।

মীন

মীন

একটি আধটু সমস্যা ছাড়া বাকি ভালোভাবেই চলবে এই সময়টি। আসন্ন সময় আনন্দে , হাসি খুশিভাবেই কেটে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+