Parivartan Rajyog: দশবছর পর তৈরি হবে ‘পরিবর্তন রাজযোগ’, কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই যখন তাদের ঘর বদল করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। আবার তারা অনেক সময় নানা রকম যোগও সৃষ্টি করে।

যোগের বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর। ডিসেম্বর মাসের ২৭ তারিখ মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে। ধনু রাশিতে তৈরি হবে 'পরিবর্তন রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। ১০ বছর পর এমন যোগ তৈরি হচ্ছে, যার বিশেষ প্রভাব পড়বে বারো রাশির ব্যক্তিদের উপরে। কাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, দেখুন।

Parivartan Rajyog

  • কর্কট রাশি

পরিবর্তন রাজযোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের উপরে। এই সময়ে আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় শুভ সময় শুরু হবে। তাছাড়া বৃহস্পতির কৃপায় আপনার জীবনে সফলতা লেগে থাকবে। নতুন যানবাহন কিনতে পারেন, নতুন সম্পত্তির কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • কন্যা রাশি

পরিবর্তন রাজযোগের শুভ প্রভাবে কন্যা রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানে সফলতা অর্জন করতে পারবেন। আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিয়ে আপনার ব্যবসা প্রসারিত করতে পারেন বা কোনোও স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই সময়ে জমি, ভবন ক্রয় বিক্রয়ের ইচ্ছা পূরণ হতে পারে। বেকাররা নতুন কাজের সুযোগ পাবেন। কঠোর পরিশ্রম করলে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা।

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া আপনার সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। প্রত্যেকটি মানুষের সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনি প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। অন্যথায় আপনাকে আপনার বসের ক্রোধের শিকার হতে হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সময়মতো ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। আপনার শীঘ্রই কোনও আটকে থাকা কাজ হয়ে যাবে। ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারবেন। এসময় আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+