কবে থেকে শুরু হচ্ছে পঞ্চক, জানুন সময়, এই সময়ে কোন কোন কাজ করবেন না

'পঞ্চক’ এই কথাটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। কারণ এই সময়ে শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময়ে শুভ কাজ করলে কোনও শুভ ফল পাওয়া যায় না। তাতে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। পঞ্চক শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ সোমবার ভোর ৫ টা ৪৬ মিনিট থেকে।

যা চলবে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা ০৪ মিনিট পর্যন্ত। এই ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত কোনও শুভ কাজ করবেন না। এতে কিন্তু শুভ ফল পাবেন না। পঞ্চকের সময়ে চাঁদ কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করে।

puja


পঞ্চক পাঁচটি নক্ষত্র মিলে একসঙ্গে হয়। ধনিষ্ঠ, পূর্বভাদ্রপদ নক্ষত্র, শতভিষা নক্ষত্র, উত্তরভাদ্রপদ, রেবতী নক্ষত্র। এই সময় ভুলেও এই কাজ গুলি করবেন না। জানুন কোন কোন কাজ করবেন না।

  • জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পঞ্চকের সময় ঘাস, কাঠ ইত্যাদি জিনিস পোড়াবেন না, কাটবেনও না। না হলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই কাজগুলি করা এড়িয়ে চলুন।
  • পঞ্চকের সময় দক্ষিণ দিকে ভ্রমণে না যাওয়াই ভালো। এটি যম ও পূর্বপুরুষদের দিক বলে মনে করা হয়। তাই এই দিকে যাত্রা করা এড়িয়ে চলুন।
  • জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পঞ্চকের সময় ভুলেও ছাদ তৈরি করবেন না। এতে আপনার বাড়িতে অর্থক্ষতি হতে পারে ও ঝামেলা লাগতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
  • পঞ্চকের সময় বিছানা করা উচিত নয় অর্থাৎ তোষক, বালিশ ইত্যাদি তৈরি করবেন না। এগুলি খুব অশুভ বলে মনে করা হয়।
  • জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, এই পঞ্চকের সময় কোনও ব্যক্তির মৃত্যু হলে মৃতদের সঙ্গে ময়দা বা কুশ দিন। সেই সঙ্গে ময়দা বা কুশ দিয়ে পাঁচটি ছোট ছোট পুতুল তৈরি করে তার পাশে রেখে দিন। এতে কিন্তু তিনি পঞ্চক দোষ পাবেন না।
  • এই সময় বিয়ের পাকা কথাও বলতে যাবেন না। এই কাজ একদমই অশুভ বলে মনে করা হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+