এই কাজগুলি পঞ্চকের সময় মোটেও করবেন না, জীবনে আসতে পারে আর্থিক সঙ্কট

এই কাজগুলি পঞ্চকের সময় মোটেও করবেন না, জীবনে আসতে পারে আর্থিক সঙ্কট

হিন্দুমতে যেকোনোও শুভ কাজ করার আগে শুভ মুহূর্ত মেনেই করা হয়। সেটি বিয়ে হোক কিংবা অন্নপ্রাশন বা বাড়ির গৃহপ্রবেশ। শুভ মুহূর্ত মেনে চললে তবেই সেই কাজেই সাফল্য মেলে। গ্রহ ও নক্ষত্রের অবস্থান দেখে সব কাজ করা খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। পঞ্চকের পাঁচ দিন ধরে শুভ কাজ করা কিন্তু একদমই নিষিদ্ধ। যদিও জ্যোতিষশাস্ত্র মতে কখনোই তা শুভ বলে মনে করা হয় না। ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে পঞ্চক। যা চলবে ১০ অক্টোবর সোমবার সকাল ৪ টে ৩ মিনিট পর্যন্ত। এই সময়ে কোন কোন কাজ করবেন না, জেনে নিন।

কোনদিকে ভ্রমণ করবেন না

কোনদিকে ভ্রমণ করবেন না

পঞ্চকের সময় দক্ষিণ দিকে ভ্রমণ করবেন না। এখানে গেলে আপনার পথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। জীবনে অনেক কাজে আপনার বাধা পড়বে। তাই পঞ্চকের সময় দক্ষিণ দিকে ভ্রমণ করা এড়িয়ে চলুন।

বাড়ির ছাদ দেবেন না

বাড়ির ছাদ দেবেন না

যদি আপনি বাড়ি করেন তাহলে এই অশুভ সময়ে বাড়ির ছাদ কখনোই দেবেন না, তা কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার পরিবারের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে থাকবে। কখনোও কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। তাই এই কাজ থেকে দূরে থাকুন।

নতুন বিছানা কিনবেন না

নতুন বিছানা কিনবেন না

এই সময় আপনি বিছানা কিনতে চান বা নতুন বিছানা বানাতে চান তা একদমই শুভ বলে মনে করা হয় না জ্যোতিষশাস্ত্রে। এটি করলে আপনার বাড়িতে অনেক গুপ্ত রোগে আক্রান্ত থাকবেন। তাছড়া প্রায় স্ব কাজেই বাধা আসবে। জীবনে সাফল্য আসবে না।

জ্বালানি কিনবেন না

জ্বালানি কিনবেন না

পঞ্চকের সময় কাঠ, লাঠি বা কোন প্রকার জ্বালানি একদম কিনে বাড়িতে আনবেন না। এতে আপনার বাড়িতে আর্থিক ক্ষতি হবে। মা লক্ষ্মী আপনার ওপর কখনোই কৃপা করবেন না।

 মৃতদেহের সঙ্গে এগুলি দিয়ে দিন

মৃতদেহের সঙ্গে এগুলি দিয়ে দিন

পঞ্চকের সময় যদি কেউ মারা যান তাহলে তার মৃতদেহের সঙ্গে ময়দার পাঁচটি বল, কূশের মূর্তি দিয়ে দেবেন। তাহলে তার পঞ্চকদোষ কেটে যাবে। পঞ্চকে কারোর মৃত্যু হলে পরিবারের পাঁচজনের জীবনের আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। কারণ রাবণও পঞ্চকের মধ্যেই মারা গিয়েছিলেন।

 পঞ্চকের সময় পুজো করুন

পঞ্চকের সময় পুজো করুন

তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়, পঞ্চকের সময় কিন্তু নিত্যদিন পুজো করবেন। এটি খুব শুভ বলে মনে করা হয়। এই সময় যদি কিছু বিশেষ যোগ তৈরি হয়, যেমন ধনিষ্ঠ, শতভীষা, পূর্বা ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র। তাহলে আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। ব্যবসার গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। নতুন ব্যবসা খুলতে পারেন। উত্তরভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে মিলিত হয়ে সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হলে এই সময়ে বিয়ে, অন্নপ্রাশন, বাড়ির তৈরীর মতো শুভ কাজ করতে পারেন সাফল্য মিলবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+