Solar Eclipse 2025: পঞ্চককেই শনি গোচর ও সূর্যগ্রহণ ঘটবে, এই ভুলগুলি করলেই বিপদ! সাবধান হোন
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে পঞ্চককে একদমই শুভ বলে মনে করা হয় না অর্থাৎ পঞ্চকের সময় ৫ দিন কোনও শুভ কাজ করা যায় না। এসময় শুভ কাজ করলে শুভ ফল মেলে না। মার্চ মাসের পঞ্চক কিন্তু অত্যন্ত অশুভ হতে চলেছে। কারণ ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটবে শনি গোচরের সঙ্গে সঙ্গে।
আবার সূর্যগ্রহণ, শনি গোচর, পঞ্চক শনি অমাবস্যায় পড়ায় এটি কিন্তু শুভ বলে মনে করা হচ্ছে না। এসময় এমন অনেক কিছু বিষয় রয়েছে, যেগুলি মাথায় রাখতে হয়। আবার এই অশুভ সময়ে এমন অনেক কাজ রয়েছে, সেই কাজগুলি করা যায় না।

কখন থেকে শুরু হবে পঞ্চক
মার্চ মাসের পঞ্চক শুরু হয়েছে ২৬ মার্চ থেকে বুধবার বিকেল ৩ টে ২০ মিনিট থেকে। এই পঞ্চক শেষ হবে ৩০ মার্চ বিকেল ৪ টে ৩৭ মিনিটে। চৈত্র নবরাত্রি ৩০ মার্চ মাস থেকে শুরু হচ্ছে। এদিন আপনি কিন্তু বাড়িতে ঘট স্থাপন করতে পারবেন। যখন চন্দ্র ধনিষ্ঠ, শতভিষা, পূর্বভাদ্রপদ, উত্তরভাদ্রপদ ও রেবতী নক্ষত্রে প্রবেশ করে, তখন শুরু হয় পঞ্চক। এই সময় প্রায় ৫ দিন স্থায়ী হয়। এই সময়ে শুভ কাজ করা যায় না। কারণ সেই কাজে শুভ ফল পাওয়া যায় না।
বিয়ের মতো শুভ কাজ করা যায় না
পঞ্চকের সময় বিয়ে, বাগদান বাড়ির ছাদ ঢালাই কিংবা বিয়ের পাকা কথা বলা খুব অশুভ। কারন এই কাজগুলোতে একদমই শুভ ফল পাওয়া যায় না।
আর্থিক লেনদেন করবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই পঞ্চকের অশুভ সময়ে কোনও আর্থিক লেনদেন করবেন না। মানে আপনি কোনও নতুন ব্যবসা শুরু করবেন না, কিংবা পুরনো কোনও ব্যবসাতেও বিনিয়োগ করবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়।
দক্ষিণ দিকে ঘুরতে যাবেন না
পঞ্চকের পাঁচ দিনে ভুল করেও দক্ষিণ দিকে ঘুরতে যাবেন না। যদি ভ্রমণে যান তাহলে আগে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে তবেই সে দিকে যাবেন।
আসবাবপত্র কিনবেন না
পঞ্চকের সময়ে আসবাবপত্র, বিছানাকে কেনা খুব অশুভ। এই সময় কোনও নতুন জিনিস বানাবেন না। এটি কিন্তু আপনার জন্যই অত্যন্ত খারাপ হবে।
নতুন বাড়ি কিনবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পঞ্চকের সময় যদি আপনি বাড়ির ছাদ ঢালাই দেন, তাহলে কিন্তু আপনি কখনোই সুখী হবেন না। এমনকি নতুন বাড়িও কিনতে পারবেন না। এতে আপনার জীবনে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। জীবনে আর্থিক সঙ্কট লেগে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications