Panchak August 2023: কবে থেকে শুরু হবে ‘পঞ্চক’, এই সময়ে কোন কোন কাজ করবেন না
জ্যোতিষশাস্ত্র (astrology) অনুসারে, প্রত্যেক মাসেই এমন কিছু দিন রয়েছে, যেদিনগুলি শুভ আবার এমন অনেক দিন রয়েছে যেগুলো খুব অশুভ অর্থাৎ সেই সব দিনগুলোতে শুভ কোন কাজ করা যায় না। গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণেই এমনটা হয়ে থাকে। চলতি মাসের ২ অগাস্ট থেকে শুরু হবে পঞ্চক, যা চলবে ৬ অগাস্ট পর্যন্ত। তাই এসময় কোনও শুভ কাজ করা উচিত নয়, যারা শুভ করেন তাঁদের জীবনে সাফল্য আসে না।
পঞ্চকের সময়ে চাঁদ কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করে। পঞ্চক পাঁচটি নক্ষত্র মিলে একসঙ্গে হয়। ধনিষ্ঠ, পূর্বভাদ্রপদ নক্ষত্র, শতভিষা নক্ষত্র, উত্তরভাদ্রপদ, রেবতী নক্ষত্র।

কবে থেকে শুরু হবে পঞ্চক
২ অগাস্ট রাত ১১ টা ২৬ মিনিট থেকে পঞ্চম শুরু হবে, যা চলবে ৬ অগাস্ট দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত। এই সময় কোন শুভ কাজ করবেন না। এসময় শুভ কাজ করলে তাতে সাফল্য পাবেন না।
এই সময়ে কী কী ক্ষতি হয়
পঞ্চকের সময় ঘর থেকে রোগ ছাড়ে না, অর্থহীন হওয়ার সম্ভাবনা থাকে সকলের পঞ্চকের সময় কোনও শুভ কাজ করবেন না, তাছাড়া ওই জিনিসগুলো করা খুব অশুভ বলে মনে হয়। পঞ্চকের সময় কোন কোন কাজ করা খুব অশুভ দেখুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, চোর পঞ্চকের সময় অর্থহানি এবং কোন জিনিস চুরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই এ সময় নিজেদের একটু সতর্ক থাকতে হবে। বাইরে কোথাও গেলে অবশ্যই সতর্ক থাকবেন। না হলে আপনার অর্থহানি হবার সম্ভাবনা রয়েছে।

কোন কোন কাজ করবেন না
১) পঞ্চকের সময় কাট কিনবেন না বা কারোর বাড়ি থেকে কাট আনবেনও না।
২)এসময় কখনোই বাড়ি তৈরি করবেন না, বাড়ির ছাদ ঢালাই করবেন না।
৩) পঞ্চকের এই সময় কাউকে দাহ করা উচিত নয়।
৪) এই সময়ে খাট বিছানা কিনবেন না, এটি খুব অশুভ বলে মনে করা হয়।
৫) পঞ্চকের সময় দক্ষিণ দিকে ঘুরতে যাবেন না। তাহলে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications