আগমী মাসে মকর রাশিতে তৈরি হবে পঞ্চগ্রহী যোগ, সব রাশির জাতকদের ওপর পড়বে এর প্রভাব

আগমী মাসে মকর রাশিতে তৈরি হবে পঞ্চগ্রহী যোগ

মকর রাশিতে তৈরি হতে চলেছে পঞ্চগ্রহী যোগ, যার শুভ–অশুভ প্রভাব পড়বে ১২টি রাশির ওপর। এই সময় আবহাওয়া বদল হতে পারে। জ্যোতিষ শাস্ত্র মতে, পঞ্চগ্রহী যোগ এই রাশিদের জন্য শুভ বলে মনে করা হয় না। তাই এই সময় এই রাশির জাতকদের সাবধানে থাকতে হবে।

পঞ্চগ্রহী যোগ কীভাবে তৈরি হয়

পঞ্চগ্রহী যোগ কীভাবে তৈরি হয়

ফেব্রুয়ারিতে পাঁচ গ্রহের রাশি পরিবর্তন হবে। যার সংযোগে পঞ্চগ্রহী যোগের নির্মাণ হবে। ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। কিন্তু ১৩ ফেব্রুয়ারির ভোর ৩টে ১২ মিনিটে সূর্য মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, শনি প্রথম থেকেই মকর রাশিতে গোচর করেছে। ২৬ ফেব্রুয়ারি মঙ্গল দুপুর ২টো ৪৬ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে। ২৭ ফেব্রুয়ারি শুক্র সকাল ৯টা বেজে ৫৩ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে। যখন এই গ্রহগুলি মকর রাশিতে গোচর করবে, সেখানে আগে থেকেই চন্দ্র ও বুধ বিরাজ করছে। মঙ্গল ও শুক্রের গোচরের সঙ্গে মকর রাশিতে পঞ্চগ্রহী যোগের নির্মাণ হবে।

 এই রাশিগুলির জন্য শুভ

এই রাশিগুলির জন্য শুভ

পঞ্চগ্রহী যোগ তিন রাশির ওপর শুভ যোগ সৃষ্টি করবে। যার মধ্যে মেষ, বৃষ ও মীন রাশি রয়েছে। এই রাশির জাতকদের জন্য পঞ্চগ্রহী যোগ খুব শুভ বলে প্রমাণিত হবে। এই যোগের প্রভাবে আপনার আর্থিক পরিস্থিতি ও কর্মক্ষেত্রের সমস্যা দূর হয়ে যাবে।

 এই রাশির জাতকরা সাবধানে থাকুন

এই রাশির জাতকরা সাবধানে থাকুন

ধনু, কুম্ভ ও মিথুন রাশির জাতকদের এই সময় একটু সামলে ও সাবধানে থাকতে হবে। এই সময় আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হবে। আর্থিক লোকসানের যোগ তৈরি হবে। এই সময় সাবধানে গাড়ি চালাবেন, অন্যথা আঘাত লাগতে পারে।

যুব ও শ্রমজীবী মানুষ উপকৃত হবে

যুব ও শ্রমজীবী মানুষ উপকৃত হবে

পঞ্চগ্রহী যোগ, যা মকর রাশিতে গঠিত হতে চলেছে, তা অপ্রত্যাশিত ফল দিতে চলেছে। এ সময় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে। তবে দেশের যুব সমাজ ও দেশের শ্রমজীবী মানুষ এই সময়ে খুব ভাল অবস্থানে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+