Palmistry 2023: আপনি কি জানেন আপনার হাতের আঙ্গুলের দৈর্ঘ্যই বলে দেবে আপনি কেমন মানুষ?
প্রতিটি মানুষ আলাদা আলাদা ব্যক্তিত্বের অধিকারী হন, কখনো কিন্তু কারোর হাতের আঙুল সমান হয় না। তবে জানেন হাতের আঙুলের মাপ দেখেই বোঝা যায় সেই মানুষ কেমন হবে। সে শান্ত হবে নাকি চঞ্চল, বুদ্ধিমান হবে নাকি ধুরন্ধর প্রকৃতির হবে, হস্তরেখা বিশেষজ্ঞরা ঠিক কী বলছেন, তাদের ভবিষ্যতেই বা কেমন হবে, তারা কেমন ধরনের মানুষ হন, তা জানুন।
হাতের আঙ্গুল খুব লম্বা ধরনের হওয়া
এমন অনেকেই রয়েছেন যাদের হাতের আঙুল খুব লম্বা। সেই ব্যক্তি কিন্তু গভীর চিন্তাশীল হয়। সেই ব্যক্তি খুব আত্মবিশ্বাসী ব্যক্তি হন। যে কোনও সমস্যা কীভাবে খুব সহজেই সমাধান করা যায়, তিনি সেটা খুব ভালো জানেন। তবে শরীর সম্পর্কে তাঁদের আগে থেকে সতর্ক থাকা উচিত।

অনামিকা ও তর্জনী একই মাপের হওয়া
যদি কোনও ব্যক্তির অনামিকা ও তর্জনী একই মাপের হয় তাহলে সেই ব্যক্তি সেই ব্যক্তি সবকিছুর ভারসাম্য রক্ষা করে চলতে পারেন অর্থাৎ তিনি খুব ভদ্র হন। তিনি সকল কাজে এগিয়ে যেতে পছন্দ করেন। সব থেকে বড় কথা তিনি খুব ভালো শ্রোতা হন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন। তবে তার সঙ্গে সবাই কথা বলতে খুব পছন্দ করেন। তিনি সকলকে আপন করে নিতে খুব ভালো জানেন।
লম্বা মধ্যমা আঙ্গুল
যে ব্যক্তির লম্বা মধ্যমা আঙুল হন তিনি কিন্তু খুব ভালো মানুষ হন। তারা খুব বাস্তববাদী হন। আত্মবিশ্বাস তাদের পূর্ণ থাকে। তারা সকল কাজে এগিয়ে যেতে জানেন। তারা সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন। কারোর সঙ্গে তারা উচ্চস্বরে কথা বলেন না। সকলকে সম্মান দিয়ে কীভাবে কথা বলতে হয় তা তাদের থেকে ভালো কেউ জানেন না।

যে ব্যক্তির বুড়ো আঙ্গুল একটু ছোট, সেই সব ব্যক্তি কিন্তু খুব চিন্তাশীল ব্যক্তি হন, তাঁরা সবার সঙ্গে আলোচনা করতে ভালোবাসেন। কোনও কাজ আলোচনা না করে করেন না তাঁরা। এরা সবসময় চিন্তায় মগ্ন থাকেন । এরা আর্থিকভাবে খুব সচ্ছল হন। এরা সকলের উপকার করতে খুব পছন্দ করেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications