শোওয়ার ঘরে হংস যুগলের ছবি লাগান সম্পর্ক ভালো হবে স্বামী–স্ত্রীর মধ্যে

শোওয়ার ঘরে হংস যুগলের ছবি লাগান সম্পর্ক ভালো হবে স্বামী–স্ত্রীর মধ্যে

বর্তমান সময়ে বিবাহিতদের মধ্যে অশান্তি লেগেই রয়েছে। ছোট ছোট বিষয় নিয়েও স্বামী–স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকে অনেক সময়। বিশেষ করে লকডাউনের মধ্যে ২৪ ঘণ্টা একসঙ্গে থাকার পর সেই অশান্তি যেন বেড়ে গিয়েছে। তবে এই অশান্তি সমাপ্তি করে বিবাহিত জীবনে শান্তি আনার এক সুন্দর ও সহজ উপায় রয়েছে।

শোওয়ার ঘরে হংস যুগলের ছবি লাগান সম্পর্ক ভালো হবে স্বামী–স্ত্রীর মধ্যে


আচার্য ইন্দু প্রকাশের মতে, মঙ্গলবার বাস্তু শাস্ত্র অনুযায়ী একজোড়া হংসের ছবি (‌হংস ও হংসিনি)‌ বাড়িতে লাগানো শুভ। বিশেষ করে যে সব দম্পতির মধ্যে অশান্তি হচ্ছে বা হতাশা চলে এসেছে বা আপনি আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আর থাকতে চাইছেন না তাঁদের কাছে এটা সবচেয়ে ভালো উপায়। দম্পতি বা স্বামী–স্ত্রী তাঁদের শোয়ার ঘরে একজোড়া হংসের সুন্দর ছবি বা প্রতিকৃতি লাগিয়ে রাখুন। ছবির বদলে মূর্তিও চলবে।

বার বার ওই একজোড়া হংস–হংসিনির দিকে তাকানোর ফলে স্বামী–স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে এবং একে–অপরের প্রতি আবারও টান অনুভব হবে। অন্যদিকে, নিজেদের আর্থিক পরিস্থিতি শুধরাতে চাইলে অথবা বাড়ির সমৃদ্ধি ও সাফল্য আনতে চাইলে বাড়িতে বড় হাঁসের সুন্দর ছবি লাগাতে পারেন। এটা করলে আপনার বাড়িতে অর্থ আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+