মহিলাদের কোন পোশাকে দেখলে প্রেমের ঘনিষ্ঠতায় মাততে চান পুরুষরা!বিশেষ শাস্ত্র কী বলছে

প্রেমের গভীরতার তল পেতে 'ভালো মনের মানুষ' ই যথেষ্ট! এমন কথা অনেক সময়েই শোনা যায়। তবে মনের মানুষটির চোখে সবচেয়ে সুন্দর হয়ে ওঠার ইচ্ছাও প্রতিটি মানুষের মধ্যে থাকে।

প্রেমের গভীরতার তল পেতে 'ভালো মনের মানুষ' ই যথেষ্ট! এমন কথা অনেক সময়েই শোনা যায়। তবে মনের মানুষটির চোখে সবচেয়ে সুন্দর হয়ে ওঠার ইচ্ছাও প্রতিটি মানুষের মধ্যে থাকে। আর সেই সবচেয়ে সুন্দর হয়ে ওঠার মধ্যে অন্যতম বিষয় সাজ-পোশাক। পুরুষদের চোখে মহিলারা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন কোন পাশাকে? উত্তর জানতে রাশিফল অনুযায়ী ভ্যালেন্টাইন্স ডে-র আগে জেনেনিন কোন পুরুষের কী পছন্দ ।

মেষ

মেষ

মেষ রাশির জাতকরা সাহসী মহিলা বেশি পছন্দ করে থাকেন। এই রাশির পুরুষদের চোখে সাহসের মর্যাদা সবসময়েই বেশি। লালা রঙের পোশাকে এঁরা নিজের প্রেয়সীকে দেখতে পছন্দ করেন বলে দাবি পশ্চিমী জ্যোতিষশাস্ত্রের।

বৃষ

বৃষ

বৃষ রাশির জাতকরা একটু বিলাসিতা পছন্দ করেন। এঁরা নিজের পছন্দের মহিলাকে হালকা গোলাপী বা হালকা রঙের পোশাকে দেখতে পছন্দ করেন। যে পোশাকে আভিজাত্যের ছাপ স্পষ্ট থাকবে।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতকরা প্রেমিকাকে সবুজ বা হলুদ রঙের পোশাকে দেখতে পছন্দ করেন। তবে সেই পোশাকে নতুনত্ব কোনও স্টাইল থাকবে এমনটাই পছন্দ করেন তিনি।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতকরা প্রেয়সীর প্রেমের ঘনিষ্ঠতায় বুঁদ হয়ে থাকতে পছন্দ করেন। তাঁরা সবসময়েই চান প্রেয়সীকে হালকা রঙের পোশাকের রোম্যান্টিকতায় দেখতে।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতকরা নিজের সঙ্গীনীকে সবসময়েই রোম্যান্টিক উষ্ণতার নজরে দেখে থাকেন। পোশাকে নতুনত্ব ও শিল্পভাবনা মিলিয়ে এমন কিছু থাকতে হবে যা সিংহ রাশির মাত করতে বাধ্য!

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতকরাও প্রেমের ক্ষেত্রে দুষ্টু মিষ্টি সম্পর্ক পছন্দ করেন। তাই সেই টক- ঝাল-মিষ্টি সম্পর্ককে উস্কে দিতে প্রয়োজন মানানসই পোশাক।স্লিম কাট প্যান্টের মতো হালফিলের পোশকেই এঁরা আকৃষ্ট হবেন বলে দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের।

তুলা

তুলা

তুলা রাশির জাতকরা চান তাঁদের পছন্দের মানুষটি একদম পারফেক্ট হবেন। তাই এঁদের চোখে স্বপ্নসুন্দরী হতে চাইলে কোনও গাঢ় রঙের পোশাকই যথেষ্ট। এতেই আকৃষ্ট করা যাবে এই রাশির জাতকদের।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতকরা সম্পর্কের ঘনিষ্ঠতায় জ্বলে উঠতে বেশ পছন্দ করেন। এঁদের চোখে অত্যাধুনিক যেকোনও পোশকেই প্রেয়সী সুন্দরী হয়ে ওঠতে পারেন।

ধনু

ধনু

ধনু রাশির জাতকরা সবসময়েই স্বাধীনতা পছন্দ করেন। যেকোনওভাবেই হোক স্বাধীনতা পছন্দ করেন এঁরা। আর তাই সঙ্গীনীর মধ্যেও সেরকমই কিছু চান এঁরা। যে পোশাকে সঙ্গীনী স্বচ্ছন্দ্য সেই পোশাকেই প্রিয় মানুষকে দেখতে পছন্দ করেন এঁরা।

মকর

মকর

যে কোনও রকমের ফ্যান্সি পোশাকে মকর রাশির জাতকরা তাঁদের পছন্দের মানুষকে দেখতে পছন্দ। প্রেমের ক্ষেত্রে এই ফ্যান্সি পোশাক অমনেকটাই আকর্ষণ করেন বলে মনে করা হয়।

কুম্ভ

কুম্ভ

নীল রঙের পোশাকে কুম্ভ রাশির জাতককে আকর্ষণ করা সহজ! এমনই দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের। নীল রঙের গভীরতায় কুম্ভ রাশির জাতকরা প্রেমের ঘনিষ্ঠতা আরও বেশি উপভোগ করেন।

মীন

মীন

কোনও হালকা রঙ ও আভিজাত্যপূর্ণ পোশাকে মহিলাদের দেখতে এঁরা পছন্দ করেন। তবে প্রেয়সীর পোশাকের মধ্যে দুষ্টুমি খেলে গেল এঁদের আপত্তি থাকেনা বলেই দাবি পশ্চিমী জ্যোতিষশাস্ত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+