আগামী পাঁচমাস এইসব রাশির জাতক উপর থাকবে শনির তীব্র প্রভাব, সাবধান হন এখনই

মে মাসের শেষে অর্থাৎ আগামী ৩০ তারিখে হতে চলেছে শনি জয়ন্তী। সেই সূত্রে আগামী ১০ দিন জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় যেতে চলেছে। এবার ৩০ বছর পর শনি জয়ন্তীর দিন নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছেন ন্যায়ের দেবতা শনিদেব। এদিকে আবার আগামী ৫ জুন থেকে শনির বিপরীতমুখী গমন শুরু হবে। এবং আগামী ২৩ অক্টোবর পর্যন্ত শনিদেবের বিপরীত চাল বজায় থাকবে। সেই কারণে এই ১৪১ দিনের জন্য সমস্ত রাশিচক্রের উপর কম বেশি প্রভাব ফেলবে শনিদেবের এই বিপরীত অবস্থান। বিশেষ করে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শনির পশ্চাৎমুখী গতিশীলতা মোটেও ভালো হবে না। এই সময়ে এই রাশির জাতকদের খুব সাবধানে থাকতে হবে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য শনির বিপরীত গমন সমস্যা তৈরি করতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

শনিদেবের বিপরীতমুখী গমন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী ১৪১ দিন নানা রকমের সমস্যা তৈরি করতে পারে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের কোনও কারণে আর্থিক ক্ষতি হতে পারে। বড় কোনও আর্থিক বিনিয়োগ এই সময় এড়িয়ে যাওয়াই ভালো, টানা হলে সমস্যা হতে পারে। বিপরীতমুখী শনি বিবাহিত জীবনেও প্রভাব ফেলবে। বাড়িতে ঝগড়া হতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝির জন্য মানসিক চাপ বাড়বে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে। এই রাশির ব্যক্তিরা দুর্ঘটনা, আঘাত এবং যন্ত্রণার শিকার হতে পারেন, তাই গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়তে পারে বা আয় হ্রাস হতে পারে। প্রায় হয়ে থাকা কাজও পণ্ড হতে পারে, তাই এই সময়ে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সম্ভব হলে এই ধরনের সিদ্ধান্ত কিছু সময়ের জন্য পিছিয়ে দিলেই তা মঙ্গল। এই সময় খরচ নিয়ন্ত্রণ করাও খুবই গুরুত্বপূর্ণ।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির মুখোমুখি হতে চলেছে। এমন অবস্থায় শনির পিছিয়ে যাওয়া তাদের জন্য একদমই শুভ নয়। এই সময়টা তাদের কেরিয়ারের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। কর্মজীবনে বাধা ও ঝামেলার সম্মুখীন হতে হতে পারে। কটু কথা বলা এবং কথায় কথায় রেগে যাওয়ার প্রবণতা জীবনে ক্ষতি করতে পারে। নানা ভাবে অর্থের ক্ষতিও হতে পারে। সামগ্রিকভাবে, ধৈর্য এবং সংযমের সঙ্গে এই কঠিন দিনগুলি কাটানো দরকার।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শনিদেবের বিপরীতমুখী কুম্ভ রাশির জাতকদের জন্য অশুভ ফল দিতে পারে। এই সময়টা এই মানুষদের ব্যক্তিগত জীবনে কষ্ট দিতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে বিবাহ বা সম্পর্ক ভেঙ্গে যেতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। এই সময় বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই সময় একদমই শুভ হবে না। প্রিয়জনের সঙ্গে ভালো ব্যবহার করা খুবই জরুরি।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+