শনিদেবের বিপরীত গতিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে এইসব রাশির জীবনে

শনিদেবের বিপরীত গতিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে এইসব রাশির জীবনে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু তারই মধ্যে শনিকে সবথেকে প্রভাবশালী গ্রহ বলে মনে করা হয়ে থাকে। ধীর গতি সম্পন্ন শনি ১২ জুলাই পিছিয়ে গিয়ে কুম্ভ থেকে আবার মকর রাশিতে প্রবেশ করেছেন। আর এই সময়ে শনির সাড়ে সাতী এবং ঢাইয়া প্রভাবিত রাশির জাতক জাতিকারা শনির এই বিপরীত গতিতে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই স্বস্তি পেয়েছেন। কিন্তু এই সময় আবার কিছু রাশিতে শুরু হয়েছে শনিদেবের সাড়ে সাতী এবং ঢাইয়া। জেনে নেওয়া যাক এই সময় শনিদেবের প্রভাব কেমন ভাবে পড়তে চলেছে রাশিচক্রের উপর, এবং সেক্ষেত্রে কী কী সাবধানতা নেওয়া দরকার।

শনির বিপরীত গতি

শনির বিপরীত গতি

কর্মের ফলদাতা শনিদেব হলেন সবথেকে ধীর গতিশীল গ্রহ এবং সেই কারণে যে কোনও রাশিতে তাঁর প্রভাব দীর্ঘদিন ধরে স্থায়ী হয়। ১২ই জুলাই, শনিদেব নিজের বিপরীতমুখী গতিতে রয়েছেন, অর্থাৎ তিনি উল্টো পথে হাঁটছেন এবং কুম্ভ থেকে পিছনে সরে মকর রাশিতে প্রবেশ করেছেন। কিন্তু যখন শনিদেব আবার এই রাশি থেকে স্থান পরিবর্তন করবেন, সেক্ষেত্রে কিছু কিছু রাশির জন্য বেশ সমস্যা বাড়াবে।

শনিদেবের অবস্থান

শনিদেবের অবস্থান

সনাতন পঞ্জিকা অনুসারে, শনি এই মুহূর্তে কুম্ভ থেকে পিছিয়ে গিয়েছেন এবং মকর রাশিতে প্রবেশ করেছেন। এই রাশিতে শনি থাকতে চলেছেন আগামী ১৪১ দিন। আগামী ২২ অক্টোবর পর্যন্ত শনিদেবের এই অবস্থান বর্তমান থাকবে। এরপর শনি পিছিয়ে যাবেন এবং ২৩ অক্টোবর থেকে যাঁদের শনি অশুভ ফল দিচ্ছেন তাঁদের উপর থেকে সব রকম খারাপ প্রভাব দূর করবেন। যাঁরা ৫ জুন শনির অশুভ ফল থেকে স্বস্তি পেয়েছেন, তাঁরা আবারও শনির প্রকোপের মুখোমুখি হবেন।

শনির দশার প্রভাব

শনির দশার প্রভাব

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনির সাড়ে সাতী বা ঢাইয়া খুব একটা শুভ বলে বিবেচিত হয় না। মকর রাশিতে শনির প্রবেশ ধনু, মকর ও কুম্ভ এবং মিথুন ও তুলা রাশিতে শনির সাড়ে সাতীর প্রভাব ফেলতে চলেছে। এবং শনির এই বিপরীতমুখী চালে এইসব রাশির জাতক জাতিকারা নানা অসুবিধার সম্মুখীন হতে হতে পারেন। এই সময়ে তাঁরা পরিশ্রমের ফল কম পেতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে।

মার্গী শনির উপাসনা

মার্গী শনির উপাসনা

১২ জুলাই মকর রাশিতে প্রবেশ করেছেন। এরপর, তিনি আগামী ৬ মাস এই রাশিতেই থাকবেন। আগামী ২৩ অক্টোবর শনি মার্গী হয়ে প্রবেশ করার পর আবার সামনের বছর, অর্থাৎ ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারী কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। এই সময়ে যাঁরা শনির কবলে পড়বেন, তাঁদের শনির অশুভ প্রভাব কমাতে শনি মন্ত্র জপ করা এবং শনিবার অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো খুব শুভ হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+