বৃহস্পতি ও শনির বক্রি চাল ভাগ্য বদলে দেবে এইসব রাশির, রয়েছে বিবাহ যোগ
বৃহস্পতি ও শনির বক্রি চাল ভাগ্য বদলে দেবে এইসব রাশির, রয়েছে বিবাহ যোগ
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সকল গ্রহদের থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শনিকে। কর্মফলদাতা শনিদেব সকল জাতক জাতিকার কর্ম অনুযায়ী তাঁদের ফল প্রদান করেন। বর্তমানে মকর রাশিতে বক্রি অবস্থানে রয়েছেন শনিদেব। সেই সঙ্গে একই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতিও বিপরীতমুখী অবস্থানে রয়েছেন। আর এই দুটি গ্রহের বিপরীত গতি সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে। কিছু রাশির জন্য শনিদেবের বর্তমান অবস্থান খুব শুভ ফল দিতে চলেছে। এই সময় একদিকে যেমন অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে। তেমনই নিঃসন্তান দম্পতিরা সন্তান ধারণ করতে পারেন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, তুলা, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশির জাতকদের জন্য শনি-বৃহস্পতির বিপরীত গতি শুভ। তাদের সন্তান ধারনের সম্ভাবনা রয়েছে

মেষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের ফলদাতা শনিদেব এবং বৃহস্পতি বক্রি হওয়ার কারণে কর্মজীবনে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জীবনে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিয়ের জন্য যারা চেষ্টা করছেন, তাঁদের এই সময় বিয়ের ঠিক হতে পারে।

বৃষ রাশি
ন্যায়ের দেবতা শনিদেব এবং গুরু বৃহস্পতির বক্রি অবস্থানের ফলে এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রেই ভালো ফল লাভ করবেন। এই রাশির জাতক জাতিকারা এই সময় নতুন কোনও চাকরি পেতে পারেন। এই সময় কাজের ক্ষেত্রে ভালো অর্থ লাভ হবে। এছাড়াও এই রাশির ব্যক্তিদের বিয়ের ঠিক করা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি
এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের ফলদাতা শনিদেব এবং বৃহস্পতির বক্রি অবস্থানের ফলে শুভ প্রভাব পড়বে। চাকরির ক্ষেত্রে ভালো কোথাও স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও ব্যবসার ক্ষেত্রে অর্থ লাভ হবে।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব এবং বৃহস্পতির এই বিপরীতমুখী অবস্থান ভালোই প্রভাব ফেলতে চলেছে। এই সময় ভালো চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া পড়ুয়ারা পড়াশোনায় ভালো ফল পাবে। কাজের ক্ষেত্রেও এই রাশির জাতক জাতিকারা অগ্রগতি পাবেন। এই সময়ে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি
শনিদেব এবং বৃহস্পতির বক্রি অবস্থানের ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন ঘটবে। ভালো কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও সুন্দর হবে। তবে এই সময় মানসিক চাপ এড়িয়ে চলাই ভালো।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications