শনির বিপরীত গতি শুভ হতে চলেছে এইসব রাশির জন্য, কর্মজীবনে হবে লাভ

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যেকোনও গ্রহের স্থান পরিবর্তন কিংবা বিপরীতমুখী গতিতে পিছিয়ে যাওয়া বা রাশি নক্ষত্রের স্থানান্তর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনা সব রাশির জাতক জাতিকার জীবনকে প্রভাবিত করে। গ্রহদের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিতে চলেন। প্রতি আড়াই বছর অন্তর ৫ জুন, শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী গতিতে প্রবেশ করছেন এবং আগামী ২৩ অক্টোবর পর্যন্ত এই অবস্থাতেই থাকবেন। শনির মহাদশা হিসেবে ধার্য করা হয় সাড়ে সাতিকে। এবং শনিদেবের এক রাশি থেকে অন্য রাশিতে যেতে যে আড়াই বছর সময় লাগে সেটিকে বলা হয় শনি ঢাইয়া। এবং শনির এই দশার পাশাপাশি শনির দৃষ্টি ও চলাফেরাও গুরুত্বপূর্ণ। এর প্রভাব যে কোনও জাতক জাতিকার জীবনেও দেখা যায়। আগামী ১৪১ দিন এই বিপরীত অবস্থানে থাকতে চলেছেন শনিদেব। আর শনির পিছিয়ে যাওয়ার কারণে সকল রাশির জাতক জাতিকাদের জিবনেই পড়তে চলেছে। কিন্তু সেক্ষেত্রেও কিছু রাশি আছে যাদের জন্য লাভবান হতে চলেছে শনির এই বিপরীতমুখি অবস্থান। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর এর শুভ প্রভাব ফেলবে।

মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনির এই বিপরীতমুখী অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ সুবিধা হতে চলেছে। এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়ে কর্মক্ষেত্রে শনির বিপরীতমুখী হওয়ার ইতিবাচক প্রভাব দেখা যাবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাঁরা এই সময়ে সুবিধা পেতে পারেন। শনির কৃপায় এই সময়ে ব্যবসার ক্ষেত্রে কোনও ভালো প্রস্তাব পেতে পারেন। এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থারও উন্নতি হবে এবং সমস্ত ইচ্ছা পূরণ হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই বিপরীতমুখী অবস্থান খুব শুভ ফল লাভ হতে চলেছে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের জীবনে কোনও ভালো খবর আসতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতি হবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে ফলে এই সময় আর্থিক পক্ষও মজবুত হবে। ব্যাবসার ক্ষেত্রে লাভ পাবেন এই রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা।

ধনু রাশি

ধনু রাশি

শনির কৃপায় ধনু রাশির জাতক জাতিরা অনেক উপকার পেতে চলেছেন। শনিদেবের এই বিপরীতমুখী অবস্থানের ফলে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সকল শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো সময়। সেই সঙ্গে টাকার অভাবও দূর হবে। এই সময়ে ভবিষ্যতের জন্য করা কিছু বিনিয়োগ পরবর্তীকালে উপকারী প্রমানিত হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই বিপরিতমুখী অবস্থান বেশ ভালো ফল দিতে চলেছে। এই সময় কাজের ক্ষেত্রে বেশ লাভজনক হতে চলেছে। এই সময়ে ক্ষেত্র বিশেষে সাফল্য আসবে। শিক্ষার্থীরাও শনির কৃপায় লাভবান হতে চলেছেন। পরীক্ষায় ভালো নম্বর পেতে সক্ষম হবে পড়ুয়ারা। কাজের ক্ষেত্রে উন্নতি লাভের পাশাপাশি আর্থিক অবস্থাও ভালো থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+