শুক্রবার এই রাশিদের ওপর থাকবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা, আপনিও কি রয়েছেন তালিকায়?

শুক্রবার এই রাশিদের ওপর থাকবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা, আপনিও কি রয়েছেন তালিকায়?

চলছে শ্রাবণ মাস। এই মাস শিব ভক্তদের জন্য বিশেষ একটি মাস। মহাদেবের উপাসকরা গোটা মাসটি খুব নিয়মনিষ্ঠার সঙ্গে পালন করে। ভক্তদের সমাগমে মন্দির চত্বর ভরে ওঠে। প্রতিটি সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ দিন বিবেচিত হয়। শ্রাবণ মাসে বিভিন্ন গ্রহের অবস্থান পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রতিটি রাশির জন্য়। তবে আপনি জানেন কি, শুক্রবার অর্থাৎ ২২ জুলাই শ্রাবণ মাসের নবম তিথি। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি একটি বিশেষ দিন। এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহের অবস্থান পরিবর্তন কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে আবার কিছু রাশির ক্ষেত্রে তার বিপরীত প্রভাব পড়তে চলেছে, বলে মনে করছেন জ্যোতিষবিদরা। এই প্রতিবেদন থেকে জেনে নিন, বারোটি রাশিচক্রে মেষ থেকে মীন রাশির এই দিনে অর্থনৈতিক দিক কেমন কাটবে।

মেষ রাশি

মেষ রাশি

ধন-সম্পদের দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকবে মেষ রাশির উপর। অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার দিনটি ভালো যাবে। তবে ভুলেও কারো খতি করবেন না। অন্য়থায় আপনার এই ফল ভুগতে হতে পারে। কারো থেকে টাকা ধার করবেন না এমনকি কাউকে এই দিনে টাকা ধার দেবেন না। মেষ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, তাই কোন বড় অর্থ বিনিয়োগ করবেন না।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র। শুক্র গ্রহকে সুখ,ভোগবিলাস, খ্যাতি, শিল্প, প্রতিভা, সৌন্দর্যের প্রতীক হিসাবে মনে করা হয়। আর্থিক দিক থেকে লাভ পেতে হলে, এই রাশিকে আরো কঠোর পরিশ্রমী হতে হবে। শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে খুব ভেবেচিন্তে পদক্ষেপ করুন।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জন্য আজকের দিনটি বিশেষ একটি দিন। লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকবে আপনার উপর। এই দিন আপনার রাশিতে শুক্র প্রবেশ করছে। শুক্র গ্রহ সৌন্দর্যের প্রতীক। এই গ্রহের জন্য জাতকরা বিলাসবহুল জীবনযাপন করতে পারেন। তবে অযথা অর্থব্যয়ের সম্ভাবনাও রয়েছে, ভেবেচিন্তে খরচ করা বুদ্ধিমানের কাজ হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

আজকের দিনটি কর্কট রাশির জন্য শুভ যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই যোগকে বুধাদিত্য যোগ বলা হয়। এই যোগের কারণ লক্ষ্মীদেবীর বিশেষ নজর থাকবে আপনার উপর। ভবিষ্যতের কথা চিন্তা করে বড় আজকের দিনে আপনি বড় বিনিয়োগ করতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি উদ্বেগপূর্ণ হতে পারে। জাতকদের জন্য অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যক্তিদের স্বভাব এবং রুচির উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে। প্রতিটি কাজ ধৈর্য সহকারে করার জন্য পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদরা।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জন্য আজকের দিনটি বেশ ভালো বলে মনে করা হচ্ছে। অর্থনৈতিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয়ে আপনার নেওয়া পূর্ব সিদ্ধান্তকে আজ সঠিক বলে মনে হতে পারে। কারণ আজ আপনি সেখান থেকে লাভের মুখ দেখতে পারেন। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তুঙ্গে।

তুলা রাশি

তুলা রাশি


তুলা রাশির অধিপতি শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে, লক্ষ্মীদেবীর প্রিয় দিন শুক্রবার। এই দিনে তুলা রাশির জাতকদের অর্থ লাভের জন্য পুরোনো অর্ধ সমাপ্ত কাজগুলো শেষ করতে হবে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। কেতু তুলা রাশিতে প্রবেশ করছে, তাই যতটা পারবেন সমস্যা থেকে দূরে থাকুন।‌

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির মানুষের জন্য আজকের দিনটি বিশেষ। মানসিক দিক থেকে ব্যক্তিরা হাসিখুশি থাকবেন। আনন্দের বাতাবরণের মধ্য দিয়ে দিনটি কাটবে। কর্মক্ষেত্রে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ভূমি বা জমি সংক্রান্ত বিষয়ে লাভের আশা রয়েছে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতকরা আজকের দিনে লক্ষ্মীদেবীর কৃপা পেতে চলেছে। দিনটি বেশ ভালো কাটবে। ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখতে পারেন। ঋন নেওয়ার জন্য সময়টি বেশ ভালো।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশিতে শনি বক্রী হয়ে বসে আছে। লেনদেনের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ব্যবসায়ীরা আজ নতুন অর্ডার পেতে পারেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আকজের দিনে কুম্ভ রাশির মানুষকে কাজের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। পরিকল্পনা ছাড়া কোন কাজ করবেন না। ভেবেচিন্তে প্রতিটি কাজ করুন, না হলে আর্থিক ক্ষতি হতে পারে। অতি উৎসাহের কারণে আগ বাড়িয়ে কিছু করবেন না।

 মীন রাশি

মীন রাশি

আজ মীন রাশির জাতকের উপর লক্ষ্মীদেবী সদয় হবেন। এই দিন আপনি চাইলে নতুন কাজ শুরু করতে পারেন। দিনটি বিভিন্ন দিক দিয়ে বেশ ভালো কাটবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+