Akshaya Tritiya: এই প্রতিকার মানলে অক্ষয় তৃতীয়ায় আপনার বাড়িতেও দেবী লক্ষ্মী প্রবেশ করবেন, তবে কোন সময়ে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ একটি দিন। এই বিশেষ দিনে সকলের বাড়িতেই দেবী লক্ষ্মী, কুবের ও গণেশের পুজো করেন। মনে করা হয়, এই দিন ভগবানের পুজো করে যদি আপনি দারিদ্র ব্যক্তিদের দান করেন, তাহলে আপনার অর্থপ্রাপ্তিও নিশ্চিত।

অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন কখন ঘটবে, কীভাবেই বা মা লক্ষ্মীকে বাড়িতে আমন্ত্রণ জানানো উচিত। এই বিশেষদিনে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ, জানুন।

lakshmi Puja


কখন মা লক্ষ্মী ভ্রমণ করবেন

বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হবে। এই অনুষ্ঠানটি ৩০ এপ্রিল পালিত হবে। কথিত আছে, অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় দেবী লক্ষ্মী ভ্রমণ করতে বেরোন। তাই এই বিশেষদিনে তিনি যে বাড়িতে প্রবেশ করেন, সেখানে ধন-সম্পদ সমৃদ্ধি বাড়তে থাকে ও আর্থিকদিকেও সকলের লাভ হয়। পরিবারে সুখ লেগে থাকবে।

কোন বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করেন

বিশেষজ্ঞদের মতে, দেবী লক্ষ্মীর সন্ধে ৭ টা থেকে ৯ টা পর্যন্ত ভ্রমণ করেন। যে বাড়ির দরজা খোলা থাকে সে বাড়িতেই তিনি প্রবেশ করেন। যে বাড়িতেই তিনি ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করেন, তবে সব বাড়িতে কিন্তু দেবী লক্ষ্মী প্রবেশ করেন না, কোন কোন বাড়িতে দেবী প্রবেশ করেন। কথিত আছে, যে বাড়ি-ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ির প্রধান দরজা পরিষ্কার থাকে। সেই বাড়িতেই দেবী লক্ষ্মীর আগমন ঘটে।

কেন এই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না?

যে বাড়িতে ময়লা থাকে ও বাড়ির লোকেরা খুব অলস, যারা নারীদেরকে অসম্মান করেন, সে বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করেন না। সুখ-সমৃদ্ধির পরিবর্তে সেই বাড়িতে দারিদ্রতা নেমে আসে। তারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না।

জানুন সময়

বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি ২৯ এপ্রিল বিকেল ৫ টা ৩১ মিনিট থেকে শুরু হবে। ৩০ এপ্রিল ২ টো ১২ মিনিটে তা শেষ হবে। উদয়তিথি অনুসারে, তাই অক্ষয় তৃতীয়া পালিত হবে ৩০ এপ্রিল।

কখন কিনবেন সোনা

৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া পুজোর শুভ সময় ভোর ৫ টা ৪১ মিনিট থেকে দুপুর ১২ টা ১৮ মিনিট পর্যন্ত। এই সময় সোনা কেনা অত্যন্ত শুভ। সোনা কিনে আনলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+