ভোলেনাথকে প্রসন্ন করতে মহাশিবরাত্রির দিন এই ফুলগুলি অর্পণ করুন, পূরণ হবে মনের ইচ্ছা
ভোলেনাথকে প্রসন্ন করতে মহাশিবরাত্রির দিন এই ফুলগুলি অর্পণ করুন, পূরণ হবে মনের ইচ্ছা
শাস্ত্র মতে মহাশিবরাত্রি শুভ পর্বে শিবকে প্রসন্ন করার জন্য বিশেষ বলে মনে করা হয়। পৌরাণিক মান্যতা অনুসারে এইদিন শিব ও শক্তির মিলন হয়েছিল। আবার শিব পুরাণ মতে ফাল্গুন মাসের চতুর্দশীর দিন ভগবান শিব জ্যোর্তিলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন। মহাশিবরাত্রির শুভ দিন এই বছর ১ মার্চ পালন করা হবে। ধার্মিক মতে এইদিন শিবের পুজো করলে ভক্তের সমস্ত মনোস্কামনা পূর্ণ হয়। এছাড়াও, এই দিনে উপবাস রেখে এবং যথাযথভাবে শিবের উপাসনা করলে, অবিবাহিত মেয়েরা শীঘ্র বিয়ের আশীর্বাদ পায়, অন্যদিকে বিবাহিত মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভ করে। শিব পুরাণ অনুসারে মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে কী ধরনের ফুল অর্পণ করা উচিত আসুন জেনে নেওয়া যাক।

কলকে ফুল ও দুপুরমণি ফুল
দুপুরমণি ফুল দিয়ে শিবের পুজো করলে গয়নার প্রাপ্তি হয়। আবার কলকে ফুল দিয়ে শিবের পুজো করলে উত্তম পোশাকের ইচ্ছা পূরণ হয়।

দুর্বা ও শিউলি ফুল
মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে শিউলি ফুল দিলে ধন-বৈভব বৃদ্ধি হয়। এছাড়াও ভোলেনাথকে সবুজ দুর্বা অর্পন করলে শরীর-স্বাস্থ্য ভালো থাকে।

পদ্ম, অপরাজিতা ফুল ও বেলপাতা
মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে পদ্মফুল, অপরাজিতা ও বেলপাতা অর্পণ করুন, এতে আর্থিক সঙ্কট বা অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যাবে। কথিত আছে এক লক্ষটি এই ফুল শিবকে নিবেদন করলে সমস্ত পাপ নাশ হয়। সেই সঙ্গে লক্ষ্মী লাভ হয়।

চামেলী ও বেল ফুল
চামেলী ফুল দিয়ে শিবের উপাসনা করলে বাহন সুখ লাভ হয়। এছাড়া সুগন্ধিত বেল ফুল দিয়ে শিবের পুজো করলে বিয়ের জন্য উপযুক্ত পাত্র বা পাত্রী তাণর মনোমতো জীবনসঙ্গী পান।

শামী ও তিসি ফুল
যারা তিসি ফুল দিয়ে শিবের পুজো করেন তাঁরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে শামীপত্র নিবেদন করলে মোক্ষ লাভ হয়।

মন্দার ও ধুতুরা ফুল
মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে ধুতুরা ও মন্দার ফুল নিবেদন করলে বিষাক্ত প্রাণীর থেকে কোনও বিপদ হয় না। অন্যদিকে শিবলিঙ্গে মন্দার ফুল অর্পণ করলে চোখের রোগ দূর হয়।












Click it and Unblock the Notifications