Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আর্থিক সফলতা–সুখ সবই পাবে, অক্টোবর মাসটা কেমন যাবে এই মূল অঙ্কের জাতকদের জানুন

অক্টোবর মাসটা কেমন যাবে এই মূল অঙ্কের জাতকদের জানুন

যেমন করে জ্যোতিষ গ্রহের দশাকে দেখে রাশি অনুসারে ভবিষ্যত বলে দেয়, তেমনি অঙ্ক শাস্ত্র মূল অঙ্ক অনুসারে ব্যক্তির ভবিষ্যত বলে। মূল অঙ্ক হল ব্যক্তির জন্মের তারিখের জোড়, যেমন ১৫ তারিখে জন্ম হওয়া ব্যক্তির মূল অঙ্ক ৬ হবে। অক্টোবর (অক্টোবর ২০২১) মাসের কথা বললে, এই মাসটি কিছু মূল অঙ্কের সংখ্যার মানুষের জন্য খুব বিশেষ হবে। এই মাসে এই মানুষগুলো এমন অনেক সুখ পাবে যা তাদের জীবন বদলে দেবে।

মূল অঙ্ক ১

মূল অঙ্ক ১

যে সব জাতক ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্মেছে তাদের মূল অঙ্ক ১ হয়। এই সব জাতকদের জন্য অক্টোবর ২০২১ খুব শুভ প্রমাণিত হবে। এঁদের ধন লাভ হবে। কেরিয়ারে বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে এই মাস দারুণ যাবে এই জাতকদের এবং সফলতা পাবে।

 মূল অঙ্ক ২

মূল অঙ্ক ২

এই মাসের মাঝামাঝি কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকবে। নতুন দায়িত্ব আপনার কাঁধে আসবে। আর্থিক বিষয়ে সচেতন থাকা জরুরি। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। এই মাসে মানসিক অশান্তিতে ভুগবেন।

মূল অঙ্ক ৩

মূল অঙ্ক ৩

কোনও মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে যাঁদের জন্ম তাঁদের মূল অঙ্ক ৩ হয়। অক্টোবর মাস এই মূল অঙ্কের জাতকদের কেরিয়ারের জন্য দারুণ সময়। বড় সফলতা পাওয়া যাবে। আর্থিক স্থিতি ভালো যাবে। ঘরে অনেক সুখ-শান্তি আসবে।

মূল অঙ্ক ৫

মূল অঙ্ক ৫

যে কোনও মাসের ৫, ১৪ বা ২৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ৫ নম্বর মূল অঙ্ক হয়। অক্টোবর ২০২১ সালে মূল অঙ্ক ৫ এর মানুষের জন্য অনেক উপহার নিয়ে এসেছে। তার কর্মজীবন এবং আর্থিক অবস্থা ছাড়াও, তার স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব দেখা যাবে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুবই উপকারী প্রমাণিত হবে।

মূল অঙ্ক ৬

মূল অঙ্ক ৬

কর্মক্ষেত্রে সহকর্মী ও বসের সাহায্য পাবেন। নতুন কোনও প্রজেক্টে হাত দিতে পারেন। মাসের শুরুতে নতুন সুযোগ আসবে। নতুন কোথাও বিনিয়োগ করতে পারেন। মাসের মাঝামাঝি কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে। জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন। উদ্ধত স্বভাব পরিত্যাগ করুন।

মূল অঙ্ক ৮

মূল অঙ্ক ৮

মাসের শুরুটা আপনার ভালোই কাটবে। আর্থিক সমৃদ্ধি বাড়বে। উন্নতির নানা সুযোগ পাবেন আপনি। তবে মাসের মাঝামাঝি খরচ বাড়বে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+