চলতি মাসেই বছরের শেষ সূর্যগ্রহণ, বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা

চলতি মাসেই বছরের শেষ সূর্যগ্রহণ, বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্র মতে, কোনও গ্রহণই কিন্তু শুভ হয় না। তবে চলতি বছরের শেষ সূর্যগ্রহন হতে আর বেশি দিন বাকি নেই। অক্টোবর মাসের ২৫ তারিখ শেষ সূর্যগ্রহণ। তার একদিন আগে পড়েছে দীপাবলি অর্থাৎ ২৪ অক্টোবর পড়েছে। প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসের ৩০ তারিখ। এই সময় বিশেষ একটি পুজো পড়েছে সেটি হচ্ছে গোবর্ধন পুজো। এই সময় বারো রাশির অপর বিশেষ প্রভাব পড়বে। তবে পাঁচ রাশির উপর খারাপ প্রভাব পড়বে। এই সময়ে এই রাশিদের খুব সতর্ক থাকতে হবে, না হলে তাদের জীবনে বিপদ আসন্ন। সেই তালিকায় কারা রয়েছেন দেখে নিন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যার সময়ে উপস্থিত। কোনও কাজে তাদের জীবনে সফলতা আসবে না। তাদের শরীর খারাপ হতে পারে। গুপ্ত কোন রোগে তারা আক্রান্ত হতে পারেন। তাই শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন। স্বাস্থ্যের উপর বিশেষ যত্ন নিন। পুজো করুন সূর্যদেবের। স্নান করার পর সূর্যদেবকে প্রণাম করুন। আর সূর্যগ্রহণের সময় কোনও শুভ কাজ করবেন না এবং কোথাও টাকা বিনিয়োগ করবেন না। তাহলে আপনার জীবনে আর্থিক দিকে অবনতি হতে পারে।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যগ্রহণ মোটেও শুভ নয়। এ সময় তারা যদি ভ্রমনে যান, গাড়ি চালান তাহলে তাদের খুব সতর্ক থাকতে হবে। না হলে বিপদ আসন্ন। চাকরি বা ব্যবসায় আপনার কোন পরিবর্তন আসবে না। তাই এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন, না হলে আপনার সঙ্গে আপনার অফিসের কর্মচারীদের সমস্যা বাধতে পারে। এমনকি আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কোথাও বিনিয়োগ করবেন না। নতুন কোনও ব্যবসা খুলবেন না। তাহলে আপনার আর্থিক দিকে অনেক অবনতি হবে।

 কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে অশুভ সময় শুরু। যদি কেউ বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন বা সেখানেই জমি কেনার সিদ্ধান্ত নেন তা থেকে এখনই বেরিয়ে আসুন, না হলে আপনার জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এসময় আপনার আর্থিক খরচ ক্রমশ বাড়তে থাকবে এবং বাড়তি খরচে যদি লাগাম না দেন তাহলে আপনাকে অনেক অসুবিধা সম্মুখীন হতে হবে। পরিবারের সঙ্গে আপনার অশান্তি ক্রমশ বাড়তে থাকবে।

 তুলা রাশি

তুলা রাশি

সূর্য গ্রহণের সময় তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে খারাপ প্রভাব পড়বে। এসময় আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের ওপর নানান প্রভাব পড়তে পারে। যারা হৃদরোগে আক্রান্ত তাদের জীবনে খুব অসুবিধার সময়। আপনারা কঠিন রোগে আক্রান্ত হতে পারেন। তাই এই সময় শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। দাম্পত্য জীবনে আপনাদের অশান্তি বাঁধতে পারে। এমনকি আপনার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাই সঙ্গিনীর সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের সূর্যগ্রহণ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এইসময় আপনাদের আয় ক্রমশ কমতে থাকবে। আপনার সঙ্গে সকলের ভুল বোঝাবুঝি হতে থাকবে। পরিবার আপনার পক্ষে থাকবে না। সবাই আপনার সঙ্গে অশান্তি শুরু করবে। এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করুন। তবেই আপনি দাম্পত্য ও পারিবারিক জীবনে একটু শান্তি পাবেন, নচেৎ সেখানেও আপনার বিরক্ত চলে আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+