Numerology Number 8: ৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেমন মানুষ হন
জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করা যায়। সেই ব্যক্তি কেমন হবে তাও কিন্তু জানা যায়, এই গণনার প্রক্রিয়ায় হল মূল্যাঙ্ক। অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখে জন্মেছেন তা দিয়ে বোঝা যাবে তাঁর ব্যক্তিত্ব থেকে চরিত্র সম্পর্কে, যেমন- কোনও ব্যক্তির যদি ৮ তারিখ জন্ম হয়, তাহলে সেই ব্যক্তি কেমন হবে, তিনি ভালো মানুষ না খারাপ, তিনি আদৌও জীবনে সফলতা অর্জন করতে পারবেন কিনা তাও জানা যায়।
যে সকল ব্যক্তির জন্ম ৮ তারিখে তাঁরা অত্যন্ত পরিশ্রমী হন, তারা জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারেন। আর্থিক দিকে তারা খুব লাভবান হন। ৩৫ বছরের পর তাদের জীবনের সাফল্য লেগেই থাকে।

সকল কাজেই পারদর্শী হন
এই সময়ে তারা কিন্তু খুব রোমান্টিক ব্যক্তি হন। তারা সকল নিজের কাজ নিজেরাই এগিয়ে যেতে পছন্দ করেন। নিজেদের কাজে কাজ করতে এরা কখনোই পিছপা হন না। এরা কাউকে তোষামোদ করেন না। সকল কাজে খুব পারদর্শী হন এই ব্যক্তিরা। জীবনে এগিয়ে যেতে পারেন খুব। সরকারি, বেসরকারি সকল কাজে উন্নতি লাভ করতে পারেন এরা। জীবনে প্রত্যেকটি পদক্ষেপ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন তাঁরা। এরা ব্যবসাতেও খুব সাফল্য অর্জন করতে পারেন।
সব কাজ একটু দেরিতে হয়
৩৫ বছরের পর জীবনের সফলতা অর্জন করতে পারেন এরা। এদের প্রিয় রাশি শনি, শনি যেমন ধীর গতির গ্রহ, তাঁরা এই ব্যক্তিরা কোনও কাজ একটু দেরিতে হয়। তবে যে কাজেই তারা হাত দেন সে কাজেই কিন্তু সফলতা পান। আর্থিক দিয়ে কখনোই অবনতি হয় না এদের। অঢেল সম্পত্তির মালিক হন এই ব্যক্তিরা। জীবনে সাফল্য অর্জন করতে এরা কখনোও পিছপা হন না। সকল কাজে এগিয়ে যেতে পারেন।

কোন কোন কাজে সফলতা অর্জন করতে পারেন
যে সকল ব্যক্তিদের জন্মতারিখ ৮, তাঁরা শনি ও শুক্রের সহায়তা পান হন তাঁরা, যে কোনও কাজ সহজেই করতে পারেন এরা। ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, তেল, পাম্প ইত্যাদি কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। ব্যবসায় খুব সফলতা আসে এদের, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনের সব জায়গাতে সুখের মুখ দেখবেন, কারণ এরা খুব শান্ত প্রকৃতির মানুষ হন। এরা সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications