Numerology Number 2: কোন তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভালো স্বামী হন, জানেন
জন্মকুণ্ডলী বিচার করে মানুষ কেমন হবে তা কিন্তু খুব সহজেই জানা যায়, জ্যোতিষশাস্ত্রে (astrology) সংখ্যাতত্ত্বের উল্লেখ রয়েছে, এগুলি থেকে জানা যায় সেই ব্যক্তি কেমন হতে পারে, স্বভাব, চরিত্র, ব্যক্তিত্ব, দোষ, গুণ সবই জানা হয়। সেই ব্যক্তির ছোট থেকেই জানা যায় যে তিনি বড় হয়ে কি হবেন বা তিনি কেমন ধরনের মানুষ হবেন।
সংখ্যাতত্ব অনুসারে, ২ তারিখে জন্মগ্রহণকারী জাতকরা খুব ভালো স্বামী হন, তারা তাদের স্ত্রীকে যথেষ্ট ভালোবাসেন এবং তাদের সঙ্গে ভালোভাবে থাকেন।

- চন্দ্রের কৃপা থাকে
এই তারিখে জন্মগ্রহণকারী জাতকদের ওপর চন্দ্রের বিশেষ কৃপা থাকে। আর এই দিনে যে জাতকদের জন্ম হয়, তারা আর্থিক দিকেও খুব উন্নতিও করতে পারেন। জীবনে তাদের সাফল্য লেগেই থাকে। কোনও কাজে তারা পিছিয়ে পড়েন না। স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে তারা সব থেকে ভালোভাবে কাটান।
- স্ত্রীকে খুব সাহায্য করেন
এই তারিখে জন্মগ্রহণকারী জাতকদের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হন কারণ এরা দেখতে খুবই সুন্দর হয়। সকলের সঙ্গে এরা ভালো বন্ধুত্ব বজায় রাখেন। এরা খুব ভালো কথা বলতে পারেন, সকল কাজে স্ত্রীকে সাহায্য করেন এবং এরা কখনোও অশান্তি করেন না।
- ঠাণ্ডা মাথার মানুষ হন
এই তারিখে জন্ম গ্রহণকারী ব্যক্তিরা স্ত্রীকে সবথেকে খুশিতে রাখেন। স্ত্রীরা কী চায় তা ভালোভাবে বোঝেন। স্ত্রীর সঙ্গে ভালোভাবে থাকেন। এরা খুব নিখুঁত প্রকৃতির মানুষ হন। তবে এরা খুব ঠাণ্ডা মাথার মানুষ হন। এরা কখনোই রেগে যান না। এরা বিলাসবহুল ভাবে জীবন কাটাতে পছন্দ করেন।
- হাসিখুশিতে থাকতে পছন্দ করেন
এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মন খুব পরিষ্কার হয়। এরা সকলকে বিশ্বাস করেন এবং বড়দেরকে খুব সম্মান করেন। সেই সঙ্গে তার স্ত্রীকে খুব সম্মান করেন। তাদের তারা খুব হাস্যকৌতুক রসে পূর্ণ একটি মানুষ হন। এরা সবসময় হাসিখুশিতে থাকতে পছন্দ করেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে চান এই তারিখে জন্মগ্রহণকারীর জাতকরা। এরা দাম্পত্য জীবনেও খুব সুখী হন।
(সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications