তিন গ্রহের অবস্থান বদলের কারণে নভেম্বর মাস দারুণ শুভ এই রাশির জাতকদের জন্য
নভেম্বর মাস দারুণ শুভ এই রাশির জাতকদের জন্য
নভেম্বর মাসে ৩টে গুরুত্বপূর্ণ গ্রহ নিজেদের অবস্থান বদল করতে চলেছে। জ্যোতিষ অনুযায়ী, এর প্রভাব ১২টি রাশির ওপরই পড়বে কিন্তু এই ছ’টি রাশির জন্য গ্রহের এই অবস্থান বদল খুবই শুভ বলে প্রমাণিত হবে। এই সময় এই রাশির জাতকদের কেরিয়ারে লাভ হবে। এর সঙ্গে আর্থিক পরিস্থিতিও আরও ভালো হবে। সবমিলিয়ে পুরো মাস মা লক্ষ্মীর কৃপা থাকবে এঁদের ওপর। দেখে নিন নভেম্বর মাসের ভাগ্যবান রাশিগুলি কোনটি।

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটি ব্যস্ততম মাস হলেও শুভ প্রমাণিত হবে। এই নভেম্বর মাসে নতুন কোনও কাজ শুরু করতে পারেন। কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত একটি ভাল প্রস্তাবও পেতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধটি প্রথমের থেকে আরও ভালো প্রমাণিত হবে। পারিবারিক জীবনও খুব ভালো যাবে এই মাসে।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারের জন্য এই মাসটি দারুণ বলে প্রমাণিত হবে। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই দারুণ সাফল্য আসবে। অর্থ লাভ হবে। মাসের দ্বিতীয়ার্ধে সুখের পাশাপাশি মানসিক তৃপ্তিও পাবেন। বিবাহিতদের জীবন আরও সুন্দর হবে, জীবন সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের কেরিয়ারের জন্য এই সময়টা ভালো যাবে। হঠাৎ কোথাও থেকে টাকা পাবেন। ব্যয় বাড়লেও আর্থিকভাবে কোনো সমস্যা হবে না। সাংসারিক জীবনে অশান্তি শেষ হবে। সঙ্গীনির সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন।

মকর রাশি
এই সময়টি মকর রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। চাকরি-ব্যবসায় লাভের পরিস্থিতি তৈরি হবে। আর্থিক অবস্থা ভালো হবে। পরিবারে সুখ থাকবে। মানুষ আপনাকে সাহায্য করবে। আপনার সম্মান বাড়বে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধটি খুব শুভ হবে। দীর্ঘস্থায়ী ঝামেলার অবসান থেকে সুখ ও শান্তি আসবে। বদলি বা চাকরি পরিবর্তন হতে পারে। অর্থনৈতিক সুবিধাও থাকবে। পারিবারিক ও সাংসারিক জীবনেও সুখ ও শান্তি বজায় থাকবে।

কর্কট রাশি
এই মাসে আপনি ভাগ্যের সমর্থন পাবেন। আপনার চতুরতা এবং বুদ্ধির জোরে, আপনি কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি প্রতিপত্তি অর্জনও করবেন। এই মাসে অর্থ লাভ ভাল হতে চলেছে। পরিবারে কোনো অনুষ্ঠান বা শুভ কাজের আয়োজন করা হবে, যার কারণে বাড়ির পরিবেশ আনন্দদায়ক হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি সুখকর হবে।












Click it and Unblock the Notifications