Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রান্নায় নয়, জীবনের স্বাদ বদলান জিরে দিয়ে, সুখ–সমৃদ্ধি–সাফল্য আসবে সবই

জীবনের স্বাদ বদলান জিরে দিয়ে

রান্নাঘরের অতি আবশ্যক একটি উপাদান হল জিরে। ডাল বা যে কোনও তরকারিতে জিরে ফোড়ন আলাদা স্বাদ যোগ করে। শুধু তাই নয়, স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারি এই জিরে। তবে রান্নার ক্ষেত্রেই নয়, বলা হয়, ব্যক্তির সুখ–সমৃদ্ধি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। আসলে বাস্তু ও জ্যোতিষ শাস্ত্রে ভাগ্য বৃদ্ধি ও ভাগ্য মজবুত করার জন্য নানান মশলার উপায় সম্পর্কে জানানো হয়েছে। আর সেই মশলার মধ্যে শীর্ষে রয়েছে জিরে। জ্যোতিষ অনুযায়ী জিরের ব্যবহারে নানান সমস্যার সমাধান করা যায়।

এই গ্রহগুলিকে মজবুত করে জিরে

এই গ্রহগুলিকে মজবুত করে জিরে

বাস্তু শাস্ত্র অনুযায়ী, জিরের সঙ্গে রাহু-কেতুর সম্পর্ক রয়েছে। রাহু ও কেতু দুর্বল হলে বা অশুভ ফলাফল প্রদান করলে ব্যক্তির জীবনে নানান সমস্যা দেখা দেয়। তাই বাস্তু ও জ্যোতিষ অনুযায়ী, যে জাতকের জীবনে রাহু ও কেতুর দশা চলছে, তাঁদের শনিবার জিরে দান করা উচিত।

 মা লক্ষ্মীর কৃপা পেতে জিরে

মা লক্ষ্মীর কৃপা পেতে জিরে

জ্যোতিষ অনুযায়ী, সুখ-সমৃদ্ধি লাভের জন্য শুক্রবার লক্ষ্মীর ছবির সামনে লাল কাপড় বিছিয়ে তাতে একমুঠো জিরে রেখে দিন এবং এতে কয়েকটি কয়েন রাখুন। এরপর লক্ষ্মী দেবীর পুজোর পর জিরে ও কয়েন রাখা লাল কাপড়টি মুড়ে লকার বা টাকা রাখার স্থানে রেখে দিতে হবে। মনে করা হয় এর ফলে ব্যক্তি ও তার পরিবারের ওপর লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।

নেতিবাচক শক্তি দূর করে

নেতিবাচক শক্তি দূর করে

বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে থাকলে বাড়িতে অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে। তবে জিরের সাহায্যে সেই অশুভ শক্তির প্রভাব খর্ব করতে পারেন। এর জন্য অল্প জিরে নিয়ে নিজের মাথার ওপর দিয়ে সাত বার ঘুরিয়ে আগুনে ছেড়ে দিন। মনে করা হয় এমন করলে ঘর ও পরিবারে ইতিবাচক শক্তির সঞ্চার হবে।

কাজে সাফল্য লাভের জন্য

কাজে সাফল্য লাভের জন্য

জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতিবার সকালে জিরে খেয়ে বাড়ি থেকে বেরোলে যে কোনও কাজে সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। জিরে খেলে দৈনন্দিন জীবনে সৌহার্দ্য ও শান্তি বজায় থাকে। আবার মঙ্গলবার দইয়ের মধ্যে জিরে মিশিয়ে খাওয়াকে শুভ মনে করা হয়।

মেয়ের শ্বশুরবাড়ির সুখ-সমৃদ্ধির জন্য

মেয়ের শ্বশুরবাড়ির সুখ-সমৃদ্ধির জন্য

কোনও কোনও স্থানে বিয়ের পর মেয়ের বিদায়ের সময় জিরে দিয়ে তাঁর আঁচল ভরা হয়। বাপের বাড়ির সেই জিরে নিজের সঙ্গে শ্বশুর বাড়ি নিয়ে যায় কনে। জিরেকে ধনের সমার্থক মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী এর প্রভাবে মেয়ের শ্বশুরবাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+