সম্মান হারাতে না চাইলে ভুলেও অন্যের বাড়িতে গিয়ে এই কাজগুলি করবেন না
আমরা এমন অনেক ভুল করে থাকি, যা হয়তো নিজেরাই জানি না। যে কারণে আমাদের অনেক সময় সম্মানহানি হয়। সকলের চোখে আমরা খারাপ হয়ে যাই। এই ছোট ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে সকলের কাছে ভালো থাকতে পারবেন। সম্মান বাড়বে।
না হলে অনেকেরই খারাপ দৃষ্টিতে আপনার জীবনে নানা সমস্যা আসবে। শুধু তাই নয়, আপনার অর্থহানি পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হোন। চাণক্য বলেছেন, অন্যের বাড়িতে গিয়ে এমন এই ভুলগুলি কখনোই করবেন না। কোন কোন কাজ করবেন না, জানুন।

- কারোর বাড়িতে হুট করে চলে যাবেন না
কোনও কাজ ছাড়া আপনি কারোর বাড়িতে হুট করে চলে যাবেন না। এতে আপনাকে তিনি অপমান করতে পারেন। সে অপমান হয়তো আপনি সহ্য করতে পারবেন না। তাই যখনই কারোর বাড়িতে যাবেন, সেটি আপনার আত্মীয়র বাড়িও হতে পারে কাজ নিয়ে তবেই কিন্তু যাবেন।
আপনাকে কেউ আমন্ত্রণ জানালে তার বাড়িতে যাওয়ার জন্য তবেই যাবেন। তার আগে হুটহাট করে কারোর বাড়িতে চলে যাবেন না। এতে আপনার সম্মানহানি হতে পারে। সেই বাড়িতে কখনোই আপনার সম্মান থাকবে না।
- অন্যের বাড়িতে গিয়ে কোনও জিনিসে হাত দেবেন না
অন্যের বাড়িতে গিয়ে কখনই কোনও জিনিসে আগে হাত দেবেন না। এতে তিনি আপনাকে খারাপ কথা বলতে পারেন। আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা থাকবে। তিনি যদি আপনাকে সেই জিনিসটি দেখতে দেন, তবেই সেটি হাতে নিয়ে দেখবেন। না হলে একদমই দেখবেন না।
- নিজের বাড়ি ভাববেন না
এমন অনেকেই রয়েছেন, যারা অন্যের বাড়িতে গিয়ে মনে করেন, তারা নিজের বাড়িতেই যেন রয়েছেন। এমন অনেক ছোটখাটো কাজ তারা করে ফেলেন, যা তারা নিজের বাড়িতে করেন। এমন ভুল কিন্তু আগেই এড়িয়ে চলুন। না হলে আপনার সম্মানহানি হবেই।
নিজের বাড়ির সঙ্গে অন্যের বাড়ির তুলনা আছে। তাই নিজের বাড়িতে যে কাজগুলি আপনি করতে পারবেন, অন্যের বাড়িতে গিয়ে কিন্তু তা পারবেন না । তাই এই কাজগুলি করলে আপনার সম্মানহানি হবেই। তাই এগুলি করার আগে অবশ্যই নিজেকে পাল্টান। না হলে অনেকের কাছেই আপনি ছোট হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications