'নিয়তি পলট রাজ যোগ'-এর কারণে ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই রাশির জাতকদের

জানুয়ারি মাসের ১৭ তারিখ শনি ঘর পরিবর্তন করেছে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই শুক্র গ্রহটিও মীন রাশিতে প্রবেশ করেছে। একই সময়ে, শুক্রের রাশিচক্র, তার বন্ধু মঙ্গল, বৃষ রাশিতে প্রবেশ করবে।

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় মতন তাদের ঘর পরিবর্তন করে সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। অনেক সময় গ্রহরা ঘর পরিবর্তন করে শুভ ও অশুভ যোগ তৈরি করে থাকে। জানুয়ারি মাসের ১৭ তারিখ শনি ঘর পরিবর্তন করেছে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই শুক্র গ্রহটিও মীন রাশিতে প্রবেশ করেছে। একই সময়ে, শুক্রের রাশিচক্র, তার বন্ধু মঙ্গল, বৃষ রাশিতে প্রবেশ করবে। সেই সঙ্গে গুরু গ্রহ বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করেছে। এতে হংস ও মালব্য রাজযোগ সৃষ্টি করবে। এই রাজ যোগগুলির সঙ্গে তৈরি হচ্ছে 'নিয়তি পলট রাজ যোগ'। এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশি জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময়ে শুক্র গ্রহ আপনার রাশির উচ্চ আসনে বসবে এবং বৃহস্পতি মীন রাশিতে বসবে। এই সময় আপনি নতুন যানবাহন কিনতে পারেন। শারীরিকভাবে আপনি সুখী হবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজে আপনার মন বাড়বে। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনার সাফল্য আসবে। ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। তাছাড়া আপনি যদি নতুন ব্যবসা খুলতে চান খুলতে পারেন। এখানে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনার পঞ্চম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। আপনার কাজের জায়গায় আরোও অগ্রগতি হবে। প্রেম, বিবাহ, আপনার জীবন ভরে উঠবে। বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করায় আপনার আর্থিক খুব লাভ হবে। সন্তানের জন্য সুখবর পাবেন আপনি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। হঠাৎ করেই আপনি কোথাও চাকরির সুবিধা পেতে পারেন। নতুন চাকরির অফার পাবেন আপনি। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। সকল কাজে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই যোগের শুভ প্রভাবে আপনার জীবনে সাফল্য আসবে। কর্মজীবন থেকে ব্যবসা জীবনের সাফল্য অর্জন করতে পারবেন আপনি। তাছাড়া আপনার রাশির দশম ঘরে হংস এবং মালব্য যোগ তৈরি হয়েছে। এই যোগ আপনার ভাগ্য আরও উজ্জ্বল হবে। আর্থিক দিকে নানান উন্নতি হবে আপনার। জীবনের সাফল্য আসবে আপনার। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। আপনি যদি বেসরকারি চাকরিতে কর্মরত হন তাহলে চাকরিতে আপনার পদোন্নতি হবে। লটারি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে বিশেষ সুবিধা পাবেন আপনি। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+