উমার বোধন থেকে বিদায় বেলা, জানুন ২০২৩ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

উমার বোধন থেকে বিদায় বেলা, জানুন ২০২৩ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

বাঙালীর প্রিয় ও সবথেকে বড় উৎসব হল 'দুর্গাপুজো’। যেটি 'দুর্গোৎসব’ নামেও পরিচিত। প্রতি বছর এই সময়ে আনন্দে ভরে ওঠে হিন্দুদের মন। জাত, ভেদাভেদ ভুলে দেশজুড়ে আড়ম্বরের সঙে পালিত হয় এই পুজো। শারদীয়া নবরাত্রির ন’দিন মা দুর্গার বিশেষ রূপের পুজো হয়। ঢাকের তালের আওয়াজ, কাশ ও শিউলি ফুলের মিষ্টি গন্ধের সংগে সংগে আগমন হয় দেবী দুর্গার। মহালয়া থেকে শুরু হয়ে যায় পুজোর আমেজ। তার কিছুদিন পর হয় ষষ্ঠীতে হয় মায়ের বোধন। দেবীর পাশাপাশি কলাবউ, কার্তিক, গণেশ, লক্ষ্মী সকলের পুজো করা হয়। তারপর সপ্তমী, অষ্টমী, নবমীতে চুটিয়ে মজা করেন সকলে। আর বিজয়া দশমীর দিনে সকলের মন ভারাকান্ত হয়ে ওঠে। কারণ এইদিন মায়ের বিদায়ের পালা। এয়োস্ত্রীরা সেদিন সিঁদুর খেলে মাকে বিদায় দেন। এই বিশেষ ও শুভ দিনের আলাদা আলাদা তাৎপর্য ও মাহাত্ম্য আছে।

জেনে নিন আগামী বছরে দুর্গাপুজো কবে কোনদিন কখন পড়েছে

জেনে নিন আগামী বছরে দুর্গাপুজো কবে কোনদিন কখন পড়েছে

  • মহালয়া ২০২৩ - ১৪ অক্টোবর, শনিবার
  • ষষ্ঠী ২০২৩ - ২০ অক্টোবর , শুক্রবার
  • সপ্তমী ২০২৩- ২১ অক্টোবর, শনিবার
  • অষ্টমী ২০২৩ - ২২ অক্টোবর, রবিবার
  • নবমী ২০২৩- ২৩ অক্টোবর, সোমবার
  • দশমী ২০২৩ - ২৪ অক্টোবর, মঙ্গলবার
 কোনদিন কোন পুজো হয় দেখুন

কোনদিন কোন পুজো হয় দেখুন

  • ষষ্ঠীর দিন- বিল্ব নিমন্ত্রণ , কল্পারম্ভ, অকাল বোধন, আমমন্ত্রণ, অধিবাস
  • সপ্তমীর দিন - নবপত্রিকার পুজো, কলাবউ পুজো
  • অষ্টমীর দিন- দুর্গা অষ্টমী, কুমারী পুজো, সন্ধি পুজো
  • নবমীর দিন- দুর্গা বলিদান, নবমীর হোম
  • দশমীর দিন- দেবীর বিসর্জন, বিজয়া দশমী, সিঁদুর খেলা

 বিদায় বেলা উমার

বিদায় বেলা উমার

এই শুভ দিনগুলিতে আনন্দে মেতে উথেন সকলে। নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ান সকলে। সারা বছর ধরে সকলেই অপেক্ষা করে থাকেন কবে আসবে এদিন। দশমীর দিন দেবীর বিসর্জনের পর সকলে মন ভারাকান্ত হতে থাকে, তারপর থেকে আবারও অপেক্ষার শুরু। বিজয়া দশমীর দিন দেবীকে সিঁদুর দিয়ে মিষ্টি খাইয়ে কষ্টের সংগে সকলে বিদায় দেন। সকলের সংগে চোখে জল আসে উমার। সবার মুখে একটা কথাই ধ্বনিত হয় 'আসছে বছর আবার হবে'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+