বৃহস্পতির আশীর্বাদে আগামী সাত মাস অত্যন্ত শুভ হতে চলেছে এইসব রাশির জীবন

বৃহস্পতির আশীর্বাদে আগামী সাত মাস অত্যন্ত শুভ হতে চলেছে এইসব রাশির জীবন

দেবগুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ স্থান পেয়েছেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় ব্যক্তির সৌভাগ্য নিশ্চিতভাবে বৃদ্ধি পায়। দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষক, সন্তান, বড় ভাই, শিক্ষা, ধর্মীয় কাজ, পবিত্র স্থান, সম্পদ, দান, পুণ্য ও সম্পত্তি বৃদ্ধি ইত্যাদির কারক গ্রহ বলা হয়। এছাড়াও বৃহস্পতি ২৭টি নক্ষত্রপুঞ্জ যথা পুনর্বাসু, বিশাখা এবং পূর্বা ভাদ্রপদ ইত্যাদির অধিপতি হিসেবেও বিবেচিত হন। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, আগামী ৭ মাস অর্থাৎ ২০২২ সালের কিছু রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য আগামী ডিসেম্বর মাস পর্যন্ত শুভ সময় থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী ৭ মাস খুবই ভালো কাটতে চলেছে। যে কোনও কাজের ক্ষেত্রে এই সময় সাফল্য আসবে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত পারিবারিক জীবন খুবই সুখের হতে চলেছে। এই সময় ব্যবসার দিক থেকেও বেশ ভালো ফল দেবে। শেয়ার বাজারে আর্থিক বিনিয়োগ করলেও তা অত্যন্ত শুভ কারণ এই সময় যে কোনও লগ্নীতে লাভ হবেই। মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনও সুখের হবে। নানা রকমের ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন।চাকরির ক্ষেত্রে কাজের প্রশংসা করা হবে।

 সিংহ রাশি

সিংহ রাশি

আগামী ৭ মাস অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো সময় যাবে। এই সময় অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। আগামী মাসগুলিতে আয়ের উৎস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য আগামী সময়টা মা সরস্বতীর আশীর্বাদ লাভ হবে অনেক বেশি।

কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের কাজের প্রশংসা করা হবে। ব্যবসার জন্য সময়টি শুভ যাচ্ছে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আগামী ৭ মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের নিজের এবং পরিবারের সকলের স্বাস্থ্যের উন্নতি হবে। আগামী কয়েকমাস জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।

নতুন কাজ শুরু করার জন্য সময়টি খুবই শুভ। এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার অবকাশ হবে। এই সময় সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী ৭ মাস অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাস খুব শুভ হতে চলেছে। পড়ুয়ারা এই সময় অনেক ভালো ফল করতে পারবেন। বিদেশে পড়াশোনার সুযোগও আসবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুব লাভজনক হতে চলেছে এই সময়। চাকরির ক্ষেত্রে অনেক উন্নতি হবে এবং বেতন বৃদ্ধি হবে। এই সময় নতুন কোনও বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সুখ লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+