কেতুর প্রভাবে শুভ হবে আগামী ১ বছর, লাভ হবে বিপুল অর্থ ও সম্মান
কেতুর প্রভাবে শুভ হবে আগামী ১ বছর, লাভ হবে বিপুল অর্থ ও সম্মান
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহের একটি নির্দিষ্ট সময়কাল আছে যা অন্তর সেই সকল গ্রহ নিজেদের নির্দিষ্ট ক্ষেত্রে অবস্থান পরিবর্তন করতে পারে। গ্রহচক্রে সকল গ্রহের মধ্যে শনির পর রাহু সবথেকে ধীর গতিতে চলে। প্রতি দেড় বছর অন্তর স্থান পরিবর্তন করে এটি। এবং রাহুর সঙ্গেই সমান্তরালে চলে কেতু। উতিমধ্যেই চলতি বছর, অর্থাৎ ২০২২ সালের ১২ এপ্রিল কেতু গ্রহটি তুলা রাশিতে প্রবেশ করেছিল। এখন আগামী বছর অর্থাৎ ২০২৩সালের অক্টোবর মাসের ৩০ তারিখ পর্যন্ত এটি এই রাশিতেই অবস্থিত থাকবে। সাধারণত, কেতুর কথা শুনলেই সকলে নেতিবাচক চিন্তা অনুভব করেন, কিন্তু এটি সঠিক নয়। কারণ কেতুও শুভ ফল দেয়। কেতু সর্বদা বিপরীতমুখী গতিতে থাকেন। এবং যাঁদের জন্মছকে কেতু শুভ অবস্থানে থাকে সেই সকল ব্যক্তির জীবনে প্রচুর সম্পদ, সম্মান এবং প্রতিপত্তি প্রদান করেন। জেনে নেওয়া যাক আগামী বছরের অক্টোবর মাস পর্যন্ত এই সময়টা কোন কোন রাশির জন্য খুবই শুভ হতে চলেছে।

কর্কট রাশি
কেতুর এই অবস্থান পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রভাব ফেলতে চলেছে। আগামী বছর অক্টোবর পর্যন্ত এই সময়টা ভালো যাবে এই রাশির জাতক জাতিকাদের। এই সময় অনেকদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। চাকরির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন ঘটতে পারে। ব্যাবসার ক্ষেত্রে লাভের অবস্থান পাওয়া যাবে। তবে পরিবারের কোনও সদস্যের সঙ্গে মতের পার্থক্য তৈরি করবে, তাই চিন্তা করে কথা বলা ভালো।

সিংহ রাশি
কেতুর স্থান পরিবর্তনের কারণে অনেক শুভ ফল পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। পারিবারিক জীবনের জন্য খুব শুভ প্রমাণিত হবে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের সাহস ও শক্তি বাড়বে। যারা প্রকাশ্য রাজনীতি করেন তাঁদের ক্ষেত্রে নেতা হিসেবে সক্রিয় পদ পাবেন। কাজের ক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। বলা যায় এই সময়টা সৌভাগ্যের বাহক হবে। অর্থ লাভ হবে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে।

তুলা রাশি
কেতু নিজের স্থান পরিবর্তন করে তুলা রাশিতেই প্রবেশ করেছেন। সেই কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কেতুর এই অবস্থান পরিবর্তন খুব শুভ হতে চলেছে। আহামী এক বছরে এই রাশির জাতক জাতিকারা নতুন ভালো চাকরি লাভ করতে পারেন। এই সময় এই রাশির আর্থিক অবস্থা খুব ভালো হবে। কাজের ক্ষেত্রে এবং ব্যবসায় অর্থ লাভ হবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে ফলে একাধিক উপায়ে আয় হবে। যারা অবিবাহিত, তাঁদের এই সময়ে বিয়ের যোগ তৈরি হচ্ছে।

বৃশ্চিক রাশি
কেতুর এই অবস্থান পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো ফল দিতে চলেছে। এতদিন থেকে আড়াল থেকে ক্ষতি করা শত্রু এই সময় খুঁজে পাওয়া যাবে। এই রাশির জাতক জাতিকাদের কাজে অগ্রগতি হবে। চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ব্যবসায়ীরাও লাভবান হবেন। সাহস বাড়ালে, সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। পারিবারিক জীবনে সুখ থাকবে।












Click it and Unblock the Notifications