New Year 2025: সারা বছর সুখে থাকতে নববর্ষের প্রথম দিন তুলসী গাছে এই জিনিসগুলি বেঁধে দিন

হিন্দুধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী গাছের পুজো যে ব্যক্তি নিত্যদিন করেন, তাঁর আর্থিক দিকে খুব লাভ হয়। শুধু তাই নয়, দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পাবেন সেই ব্যক্তিরা। মনে করা হয়, প্রত্যেক দিন এই গাছের পুজো করলে এবং জল দিলে ব্যক্তি জীবনে অনেক লাভ করতে পারেন।

তাই নববর্ষের দিন তুলসী গাছ সংক্রান্ত এই জিনিসগুলি মেনে চলুন। যেমন তুলসী গাছে এই জিনিসগুলো বেঁধে রাখুন। এতে আপনাদের আর্থিক লাভ থেকে দাম্পত্য জীবনে খুব সুখী হবেন। শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে আপনারা সুখে থাকতে পারবেন। জানুন গাছে কী কী বেঁধে রাখবেন।

Office

  • লাল কাপড়

যদি আপনি দেবী লক্ষ্মীকে খুশি করতে চান ও জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে বছরের প্রথম দিনে তুলসী গাছের পুজো করুন। সেই সঙ্গে তুলসী গাছে একটি লাল কাপড় বেঁধে দিন। এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। এতে মা লক্ষ্মীও কিন্তু ভীষণ খুশি হন। এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনার। কোনও কাজে পিছিয়ে পড়বেন না।

  • রুপোর মুদ্রা

যদি আপনি আর্থিকদিকে আরও লাভ করতে চান, তাহলে তুলসী গাছের উপর রুপোর মুদ্রা বেঁধে রাখতে পারেন। বলা হয়, এটি করলে একজন ব্যক্তির ধন-সম্পদ বাড়তে থাকে। কারণ, রুপোকে কিন্তু সুখ, সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়।

  • স্বস্তিক চিহ্ন

দেবী লক্ষ্মীর কৃপা পেতে তুলসী গাছে স্বস্তিক চিহ্ন বেঁধে রাখুন। সর্বদা আপনার ঘরে বিরাজ করবে ইতিবাচক শক্তি। বাড়ি থেকে দূর হবে নেতিবাচক শক্তি। এতে আপনার জীবনে সফলতা নিশ্চিত। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন।

  • আখের রস

জীবনে সকল কাজে সফলতা অর্জন করতে চান, তাহলে জল ছাড়া তুলসী গাছে আখের রস নিবেদন করুন। বলা হয় এতে পরিবারের সুখ শান্তি বিরাজ করে। এমনকি যদি আপনার সংসারে ঝামেলা থাকে, সেই ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। এমনকি ভাগ্যের দ্বার খুলবে আপনার।

  • পাঁচমুখী প্রদীপ

দাম্পত্য জীবনের সুখ বজায় রাখতে, তুলসী দেবীকে পাঁচমুখী প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। পরিবারে ফিরবে সুখ, শান্তি। এতে বিষ্ণু ও মা লক্ষ্মীও খুব খুশি হন। সেই সঙ্গে আপনার সম্পদও হুহু করে বাড়তে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+