New Year 2025: নতুন বছরে শুক্র দশবার ঘর বদল করবে, নয়া সম্পত্তির মালিক হবেন কারা
জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। নয়টি গ্রহের মধ্যে এটি অত্যন্ত শুভ গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহকে সম্পদ, বিলাসিতা, ঐশ্বর্য, সুখ, সম্পদ, প্রেম জীবনের কারক বলে মনে করে থাকে।
শুক্র যখন স্থান পরিবর্তন করে তখন কিছু রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। ২০২৫ সালে শুক্র দশবার ঘর বদল করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে। সেই রাশির তালিকায় কোনও রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়।

- কবে ঘর বদল করবে এই গ্রহ
শুক্র নতুন বছর সালে ২৮ জানুয়ারি, ৩১ মে, ২৯ জুন, ২৬ জুলাই, ২১ অগাস্ট, ১৫ সেপ্টেম্বর, ৯ অক্টোবর, ২ নভেম্বর, ২৬ নভেম্বর এবং ২০ ডিসেম্বরে ঘর বদল করবে।
- মেষ রাশি
নতুন বছরে মেষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ব্যবসায় খুব লাভবান হবেন। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। বড় রোগের ঝুঁকি কমবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন আপনি।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ হবে। যারা ব্যবসা করছেন তাদের অত্যন্ত শুভ। যেকোনও শুভ কাজ করতে পারবেন। আপনি যদি কারোর থেকে ঋণ নেন, সেই ঋণও খুব সহজে শোধ করতে পারবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ কমবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, তাদের আর্থিক দিকে খুব লাভ হবে।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ যাবে। এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাবেন। চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময়। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন।
যারা বেসরকারি চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। প্রেমের সম্পর্ক যারা যুক্ত তাঁদের শুভ সময় শুরু হবে। আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন। এই সময়ে মাথা ঠান্ডা রাখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications