পারিবারিক সুখ বজায় রাখতে, আর্থিকদিকে উন্নতি করতে নতুন বছরে করুন এই কাজগুলি
নতুন বছর আসতে আর বেশি বাকি নেই। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তারপরেই আসতে চলেছে ২০২৫। আর এই বিশেষ এই নতুন বছরের জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে। নতুন বছর নিয়ে সকলেরই নানান প্রত্যাশা থাকে। আর যা নিয়ে সকলেই ভাবেন। কীভাবে নতুন বছরে তারা সুখে থাকবেন।
নতুন বছরে কীভাবেই বা ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। তাই এই বিশেষ সময় সকলের কিন্তু অনেক কাজ করে থাকেন। মনে করেন এই কাজগুলি করলে জীবনে সফলতা পাওয়া যায়। সেই সঙ্গে পারিবারিক সুখ বজায় থেকে আর্থিক দিকেও লাভ হয়। যদি আপনিও জীবনে সুখী হতে চান তাহলে নতুন বছরে করুণ এই বিশেষ কাজগুলি। জানেন কী কী করবেন।

- বিষ্ণুদেবের ও মা লক্ষ্মীর পুজো করুন
বছরের প্রথম দিনই বাড়িতে বড় করে পুজোর আয়োজন করুন। এতে দেবতাদের বিশেষ কৃপা পাবেন আপনি। অবশ্যই বিষ্ণুদেবের ও মা লক্ষ্মীর পুজো করবেন। এতে দেখবেন আপনার আর্থিকদিকেও কিন্তু খুব লাভ হবে। সমাজে সম্মানও আপনার বাড়তে থাকবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। এতে আপনার জীবনে সফলতা আসবে।
- সূর্য দেবতাকে এটি নিবেদন করুন
যদি আপনি ঘরে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে অবশ্যই এই দিন সূর্য দেবতাকে তামার পাত্রে জল নিবেদন করার পাশাপাশি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেখান। এতে সূর্য দেবতার বিশেষ কৃপা পাবেন আপনি।
- তুলসী গাছ লাগান
বাড়িতে নতুন বছরে প্রথম দিনে তুলসী গাছ লাগান। এতে আপনার ঘরে সুখ, শান্তি বিরাজ করবে। তুলসী দেবীর কৃপা পাবেন আপনি। এতে জীবনে সফলতা আসবে। ধনসম্পদ বাড়তে থাকবে। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাবেন। এতে আপনার জীবনে সুখ লেগে থাকবে। আর্থিক দিকেও লাভ হবে আপনার।
- গায়ত্রী মন্ত্র জপ করুন
বিবাহিত জীবনে সুখী হতে চান, তাহলে আপনি অবশ্যই বছরের প্রথমে গায়ত্রী মন্ত্র জপ করুন। নিত্যদিন এটি করা শুভ। এতে আপনার আর্থিকদিকে লাভ হবে। বিবাহিত জীবনে সুখী হবেন। পরিবারের সঙ্গেও সুখে থাকতে পারবেন আপনি।
- ভাঙা জিনিস ফেলে দিন
নতুন বছরের শুরুতেই আপনি কিন্তু বাড়ি থেকে ভাঙা জিনিসপত্র ফেলে দিন। ইলেকট্রনিক্সের কোনও ভাঙা জিনিস রাখবেন না। গনেশকে লাড্ডু অর্পণ করুন ও গরীবদের মধ্যে জিনিস বিতরণ করুন। এতে আপনার জীবনে সুখী হবেন।
- হনুমানজিকে এটি নিবেদন করবেন
এই বছরের শুরুতেই আপনি দারিদ্র মানুষদেরকে দান করার পাশাপাশি হনুমানজির পুজো করবেন। হনুমানজিকে লাড্ডু, ছোলা, গুড় নিবেদন করুন। সেগুলির দারিদ্র মানুষের মধ্যে বিতরণ করুন। এতে হনুমানের বিশেষ কৃপা পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications