Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নববর্ষে বন্ধু থেকে আত্মীয়দের কোন জিনিস উপহার দেওয়া শুভ, আর কোনটি একদমই দেবেন না, জানেন

নতুন বছরে আমরা সকলেই পরিবারের আত্মীয়-স্বজন থেকে বন্ধু-বান্ধবকে নানান জিনিস উপহার দিয়ে থাকি। সেই সঙ্গে সকলকে নববর্ষের শুভেচ্ছাও আমরা জানাই। আর কিছুদিন পরেই আসবে নতুন সাল ২০২৪, নতুন বছরকে আমরা আনদের সঙ্গে স্বাগত জানাব।

এবছরও যখন আপনি সকলকে উপহার দেবেন সেই সময়ে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এমন কোনও ভুল জিনিস কাউকে উপহার দেবেন না যাতে আপনাদের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে। কোন জিনিস দেবেন আর কী দেবেন না।

Astrology News

  • কালো রঙের জিনিস উপহার দেবেন না

নতুন বছরে কোনও ব্যক্তিকেই কখনোই কালো রঙের কোনোও জিনিস উপহার দেবেন না, এটি অত্যন্ত নেতিবাচক। সেই সঙ্গে যদি পারেন সাদা বা হলুদ রঙের জিনিস দেওয়ার চেষ্টা করুন। এতে তাদের জীবনেও সফলতা লেগে থাকবে। জীবনে তিনিও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আর্থিক সঙ্কট কেটে যাবে।

  • দেব দেবীর মূর্তি দেবেন না

নতুন বছরে আপনি কাউকে যদি কোন জিনিস দান করেন, তাহলে ভুল করেও কিন্তু ধারালোও কোন জিনিস উপহার দেবেন না। যেমন- কাঁচি, ছুরি, ছুচের মতন ধারালো কিছু জিনিস কখনোই দেবেন না। সেই সঙ্গে দেব দেবীর মূর্তি ও কিন্তু কাউকে দেবেন না, রুমাল দেবেন না। এগুলি দিলে মনে করা হয়, আপনি যাকে জিনিস গুলো উপহার দিচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হবে। আপনাদের মধ্যে অশান্তি বাঁধতে পারে।

  • কোন কোন জিনিস আপনি কাউকে উপহার হিসাবে দেবেন

যদি আপনি কাউকে নববর্ষের উপহার দেন তাহলে তাঁকে আপনি বই উপহার দিতে পারেন। এটি অত্যন্ত শুভ, যদি পারেন পেন দিতে পারেন। আবার নতুন পোশাক দিতে পারেন। সোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এটি আপনি উপহার হিসাবে কাউকে দিতে পারেন। এগুলি মানার সঙ্গে সঙ্গে আপনাকে মনে রাখতে হবে কাকে জিনিসটি দিচ্ছেন, সেটি কিন্তু দেখা সবথেকে বড় ব্যাপার কারণ কখনোই খুব দুঃখী বা খিটখিটে মানুষকে নববর্ষে কিছু উপহার দেবেন না। কারণ এতে আপনার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমন জিনিস আপনার উপহার পেয়ে খুব খুশিতে থাকবেন তিনি, তাঁর কিন্তু পুরো বছর খুব ভালো যাবে। তাই এগুলি মেনে সকলকে নতুন বছরে উপহার দিন।

(এই সকল তথ্য জ্যোতিষ, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+