New Year 2024: নতুন বছরে আরও এগিয়ে যেতে এখন থেকেই এই কাজগুলি করতে শুরু করুন
২০২৪ সাল আসতে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি। এমন অনেকেই রয়েছেন যাদের ২০২৩ সালে এমন অনেক কাজ আছে যেগুলি তাঁরা করে উঠতে পারেননি, ২০২৪ সালে শুরু হতেই সেই সব কাজ শেষ করতে হবে।
নতুন বছরে আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে ও জীবনে সাফল্য পেতে চান, তাহলে আগে থেকেই আপনাকে নানান ব্যবস্থা করতে হবে। যদি আপনি নতুন বছরে জীবনে সাফল্য আনতে চান তাহলে আপনিও মানতে পারেন এই টিপসগুলি। দেখুন নতুন বছর শুরু হওয়ার আগে কোন কোন কাজ করবেন।

- ভাঙা জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলুন
নতুন বছর শুরু হওয়ার আগেই আপনি আপনার বাড়ি, দোকান বা ব্যবসাক্ষেত্রে যদি কোনও ভাঙা দেবতার মূর্তি, বন্ধ ঘড়ি, কম্পিউটার ভাঙা আয়না থাকে তাহলে তা তাড়াতাড়ি সরিয়ে দিন। মনে করা হয়, এই ধরনের জিনিস বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হয় না এবং নেতিবাচক শক্তি ঘরে ছড়িয়ে পড়ে। প্রত্যেকটি কাজে বাধার সৃষ্টি হয়। তাই নতুন বছর শুরু হওয়ার আগে ঘর থেকেই এগুলো বার করে দিন।
- গণেশ ও লক্ষ্মীর মূর্তি রাখুন বাড়িতে
নতুন বছরের প্রথম দিনে আপনার বাড়ির প্রধান দরজায় ভগবান গণেশ একটি মূর্তি বা ছবি রাখুন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসাক্ষেত্রে উন্নতি করতে চান তাহলে সেখানেও রাখুন দেবতার মূর্তি। এতে নেতিবাচক শক্তি বিদায় নেবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে ও ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে।
- পুজো করুন এই দেবতাদের
অনেকেই দীপাবলির সময় বাড়িতে লক্ষ্মী ও গণেশের মূর্তি স্থাপন করেন। নতুন বছরের আগে আপনি বাড়িতে লক্ষ্মী ও গণেশের পুজো করুন এবং সেটি নতুন বছরে আপনার বাড়িতে লক্ষ্মী ও গণেশের মূর্তি কোনোও স্থানে রাখুন, এতে গণেশ ও লক্ষ্মীর কৃপা পাবেন। এতে আপনার সফলতা লেগে থাকবে। সকল সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন।
- কেন সরাবেন ভাঙা জিনিস
নতুন বছরে আপনি যদি পরিবারের সঙ্গে ভালো থাকতে চান তাহলে এখনই ঘরের টেবিল, সোফা চেয়ারের মতো ভাঙা আসবাব ঘর থেকে বার করে দিন। খারাপ আসবাবপত্র বাড়িতে রাখলে নেতিবাচক শক্তি প্রবেশ করে। বিশ্বাস করা হয়, ভাঙা আসবাবপত্র বাড়িতে রাখলে দেবী লক্ষ্মী সে বাড়িতে প্রবেশ করে না। তাই এখনই এগুলি সরান।
- পিরামিড
জ্যোতিষশাস্ত্রে (astrology) মনে করা হয়, আপনার বাড়িতে আপনি যদি একটি পিরামিড রাখেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবে। বাড়ির বা দোকানে কোথাও পিরামিড রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তিও বিদায় নেবে। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ, নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications