New Year 2024: নয়া বছরে সুখে-আনন্দে থাকতে ঘোড়ার নালের এই প্রতিকারগুলি আপনিও মানতে পারেন
নতুন বছর শুরু হতে আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরেই আছে ২০২৪ সাল, প্রত্যেকটি মানুষই নয়া বছরে চান নতুন বছরকে সাদরে আমন্ত্রণ জানাতে।
যাতে তাদের পুরনো বছরের সমস্ত কষ্ট, দুঃখ মুছে যায় এবং নতুন বছরে তারা খুব ভালোভাবে থাকতে পারেন এবং বাড়ির সমস্ত কাটিয়ে আপনি সুখে থাকতে চান এবং দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা অর্জন করতে চান তাহলে অবশ্যই ঘোড়ার নালের প্রতিকারগুলি আপনি মানতে পারেন, দেখুন সেগুলি কী কী করবেন।

- কোন দিনে রাখবেন ঘোড়ার নাল
জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, যদি আপনি কালো ঘোড়ার নাল বাড়িতে রাখেন তা কিন্তু অত্যন্ত শুভ। নববর্ষে যদি আপনি বাড়ির উত্তর-পূর্ব দিকে একটি কালো ঘোড়ার নাল রাখেন তাহলে আপনার পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। তারাও কিন্তু খুব সুখে থাকতে পারবেন।
- মূল দরজার সামনে রাখুন এটি
মূল প্রবেশদ্বারে কালো ঘোড়ার নাল ঝুলিয়ে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এসময় আপনি যদি আর্থিক সংকটে ভোগেন, তা থেকেও কিন্তু মুক্তি পাবেন, তাই নববর্ষের শুরুর দিনেই আপনি কিন্তু এটি বাড়িতে রাখতে পারেন। তবে অবশ্যই যেদিকে আপনার ডান পা থাকবে সেদিকেই কিন্তু এটি দড়ি দিয়ে ঝুলিয়ে রাখবেন, এতে আপনারা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
- ঘোড়ার নালের আংটি হাতে পরুন
আপনি যদি নতুন কোনও চাকরির সন্ধান করেন বা বারবার চাকরির চেষ্টা করার পরেও আপনি চাকরি পাচ্ছেন না, তবে এই সমস্যা থেকে একমাত্র আপনাকে বার করতে পারে একটি ঘোড়ার নালই। নতুন বছরের বাড়িতে আনুন ঘোড়ার নাল। যদি পারেন সেই কালো ঘোড়ার নালের আংটি আপনি হাতে পরুন, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়, এটি আপনি পরলে ভালো চাকরি পাবেন।
- অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে এটি মানুন
আপনার পরিবারের কেউ যদি প্রায় সময়ই অসুস্থ হয়ে পরেন তাহলে তা সেখান থেকে মুক্ত হতেন নববর্ষের দিন কালো ঘোড়ার নাল থেকে চারটি পেরেক তৈরি করুন। তারপর দেড় কেজি ডাল ও একটি শুকনো নারকেল নিয়ে অসুস্থ ব্যক্তির পুরো শরীরে বুলিয়ে তারপর সেটি নদীর জলে ভাসিয়ে দিন, যদি নদীর না পান তাহলে পুকুরেও ভাসিয়ে দিতে পারেন । এটি করলে অসুস্থ ব্যক্তির দ্রুত সুস্থ হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications