New Year 2024: ভোলেবাবার কৃপা পেতে বছরের প্রথম দিন করুন এই কাজগুলি
নতুন বছর শুরু হতে আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তারপরেই আছে ২০২৪ সাল। নতুন বছরে কিছু মানুষের জন্য অত্যন্ত শুভ, আবার কিছু মানুষকে নানা অসুবিধার সম্মুখীন হতে হবে।
যদি নববর্ষের প্রথম দিন আপনি এই কাজগুলি করেন তাহলে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করবেন আপনি। ভোলেবাবার কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত, তাছাড়া জীবনে সমস্ত দুঃখ কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি কী কী কাজ করবেন, দেখুন।

- বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার রাখুন
বছরের প্রথম দিনে ঘর পরিষ্কার করে রাখবেন, এতে বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার করে রাখলে দেবী লক্ষ্মীও কিন্তু আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে। সেই সঙ্গে ভগবান শিবও প্রবেশ করবে। এতে আপনার জীবনে মিলবে সফলতা ও আর্থিক দিকে সুবিধা মিলবে।
- সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন
আর্থিক সংকট কাটাতে নববর্ষের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ধোঁয়া জামা কাপড় পরুন। তারপর সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন। এরপর একটি তামার পাত্রে বেলপাতা, গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে রাখুন। তারপর ওম মহাদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। এতে আপনার আর্থিক দিকে উন্নতি হবে ও জীবনে লেগে থাকবে সফলতা।
- শিবকে বেলপাতা নিবেদন করুন
দাম্পত্য জীবনে আপনি যদি সুখী হতে চান তাহলে নববর্ষের দিন ভগবান শিবকে একটি বেলপাতা দিয়ে পূজা করুন, তারপর শিবের মন্ত্র জপ করুন। যদি পারেন এটি প্রত্যেক সোমবার করে করলে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরোও ভালো হবে।
- শিবলিঙ্গে কালো তিল নিবেদন করুন
সোমবার জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। এটি করলে যদি জীবনে কেউ যদি কোনও পাপ করেন সেই পাপ ক্ষয় হয়। তাছাড়া শরীর সুস্থ থাকবে, বড় কোনও রোগ আপনাকে ছুঁতে পারে না। তাছাড়া ভোলেবাবার কৃপাও পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications