নতুন বছরে এই রাশির জাতক–জাতিকাদের জন্য শুভ খবর, বিয়ের সানাই বাজবে তাঁদের জন্য

নতুন বছরে এই রাশির জাতক–জাতিকাদের জন্য শুভ খবর

২০২২ সাল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। নতুন বছরের জন্য মানুষ অনেক পরিকল্পনা করেছে, আবার কিছু প্রত্যাশাও রেখেছে। তার মধ্যে অন্যতম হল বিয়ে। ২০২০ ও ২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত করোনার প্রকোপে অনেক বিয়ের অনুষ্ঠানই বাতিল হয়ে যায়। তবে ২০২১ সালে অনেকেই তাঁদের প্রিয়জনকে বিয়ে করতে পেরেছেন। যাঁরা এ বছর গাঁটছড়া বাঁধতে পারেননি তাঁরা অধীর আগ্রহে তাঁদের জীবনে তাঁদের সঙ্গীর প্রবেশের জন্য অপেক্ষা করছেন। ২০২২ সালে বিয়ের আশায় বসে থাকা এই রাশির মানুষের এই ইচ্ছা পূরণ হতে চলেছে। শনি ও বৃহস্পতির কৃপায় এই ব্যক্তিদের বিয়ে হবে এই নতুন বছরেই। আসুন জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান কারা যাঁরা নতুন বছরে সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চলেছেন।

কর্কট রাশি

কর্কট রাশি

২০২২ সাল কর্কট রাশির জাতকদের প্রেম জীবন এবং বিবাহিত জীবনের জন্য দুর্দান্ত প্রমাণিত হবে। তাঁদের জীবনসঙ্গী পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই বছরেই। তাঁরা প্রথম ত্রৈমাসিকের পরে যে কোনও সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তার চেয়েও আনন্দের বিষয় হলো তাঁরা তাঁদের প্রিয় জীবনসঙ্গী পাবেন।

 সিংহ রাশি

সিংহ রাশি

২০২২ সালে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে তাঁদের সঙ্গীর প্রবেশ নিশ্চিত। বহু বছর ধরে তাঁরা সঙ্গীর খোঁজ করে চলেছেন। তবে এপ্রিল মাসের পর বিয়ে করতে পারেন এই ব্যক্তিরা। তার আগে বিয়ে না করাই ভালো। এই বছর বিয়ে করলে তাঁদের বিবাহিত জীবন খুব সুখের হবে।

 কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকারাও এ বছর বিয়ে করতে চলেছেন। যাঁরা এখনও সঙ্গী পাননি তাঁদের এ বছর সেই অপেক্ষা শেষ হবে। তাঁরা তাঁদের মনোমতো সঙ্গী পাবেন। সম্পর্কে যাওয়ার পরপরই বিয়ের যোগ তৈরি হবে এবং এ বছরই তাঁদের চারহাত এক হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

২০২২ সাল বৃশ্চিক রাশির জাতকদের এক থেকে দুই হওয়ার সুযোগ দেবে। তাঁরা শুধু সঙ্গীই পাবেন না, তাঁদের ভালোবাসাও ফুটে উঠবে। নতুন বছরের যে কোনও সময় বিয়ের সানাই বাজতে পারে, তাই প্রস্তুত থাকুন।

মীন রাশি

মীন রাশি

নতুন বছরে এপ্রিলে হতে চলেছে বৃহস্পতির গোচর যা মীন রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। এই গোচর তাঁদের বিবাহের জন্য একটি শক্তিশালী যোগ তৈরি করবে। এর পাশাপাশি বৃহস্পতির কৃপায় বিবাহিত জীবনও ভালো যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+