সুখ–সমৃদ্ধি পেতে নতুন বছরের শুরুতে বাস্তু মেনে ঘরে আনুন এই জিনিসগুলি

সুখ–সমৃদ্ধি পেতে নতুন বছরের শুরুতে বাস্তু মেনে ঘরে আনুন এই জিনিসগুলি

নতুন বছর আসতে আর বেশি দেরি নেই। ২০২১ মোটের ওপর কারোরই যে বিশেষ ভালো কাটেনি তা বলা যেতেই পারে। করোনা অতিমারী, দীর্ঘ লকডাউন, অর্থনীতির মুখ থুবড়ে পড়া, অনেকের চাকরি হারানো, প্রিয় মানুষকেও এই বছরে হারিয়েছেন অনেকে। এই অবস্থায় ২০২২ যাতে একটু ভালো কাটে, সেই আশা এখন সবার মনে। কিন্তু নতুন বছর যাতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে, তার জন্য বাস্তুশাস্ত্র অনুযায়ী কয়েকটি টোটকা মেনে চলা খুবই দরকার। বাস্তু অনুযায়ী নতুন বছরের শুরুতেই ঘরে কয়েকটি জিনিস আনা অত্যন্ত প্রয়োজনীয়। এই জিনিসগুলি নতুন বছর শুরুর শুভক্ষণে আপনার বাড়ি থেকে সব অশুভ শক্তিকে দূরে সরাতে সাহায্য করবে। জেনে নিন বাস্তু মেনে নতুন বছরের শুরুতে ঘরে কী কী জিনিস অবশ্যই আনবেন।

স্বস্তিক চিহ্ন

স্বস্তিক চিহ্ন

মানা হয় যে স্বস্তিক চিহ্নে স্বয়ং ভগবান গণেশের বাস। এইজন্য এই চিহ্নকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। নতুন বছরের প্রথম দিন তাই স্বস্তিক চিহ্ন কিনে ঘরে নিয়ে আসুন।

 ময়ূরের পালক

ময়ূরের পালক

যদি শুয়ে থাকা ভাগ্যকে জাগাতে হয় তবে নতুন বছরের প্রথম দিনই ময়ূরের পালক বাড়িতে স্থাপন করুন। আপনার ভাগ্যোদয় হবে আর আপনি জীবনে উন্নতি করবেন।

হাতি

হাতি

যদি আপনার জন্মছকে রাহু ও কেতুর খারাপ প্রভাব থাকে তবে নতুন বছরের প্রথম দিনই বাড়িতে রূপোর হাতির মূর্তি রাখা যেতে পারে। এতে এই দুই গ্রহের প্রভব কমবে। রূপোর হাতির মূর্তি যদি না নিতে পারেন তবে গণেশ জির মূর্তিও রাখা যেতে পারে।

ধাতুর কচ্ছপ

ধাতুর কচ্ছপ

বিভিন্ন ধাতু দিয়ে তৈরি ছোট ছোট কচ্ছপ দোকানে কিনতে পাওয়া যায়। আপনি যদি বাস্তুশাস্ত্র মানেন, তাহলে এই ধরনের কচ্ছপ নতুন বছরের শুরুতে ঘরে অবশ্যই আনবেন। রুপো, তামা বা পেতল দিয়ে তৈরি কচ্ছপ ঘরে রাখতে পারলে খুবই ভালো। অনেকে নতুন বছরের শুরুতে ঘরে রাখার জন্য মাটি এবং কাঠ দিয়ে তৈরি কচ্ছপও নিয়ে আসেন।

 ছোট নারকেল

ছোট নারকেল

এটা বিশ্বাস করা হয় যে ত্রিদেব, নারকেল অর্থাৎ শ্রীফলের মধ্যে থাকেন। তাই প্রতিটি শুভ কাজে নারকেল অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে নতুন বছর উপলক্ষ্যে ঘরে নারকেল আনলে অর্থের অভাব হয় না।

 তোতাপাখির ছবি

তোতাপাখির ছবি

তোতা পাখিকে খুব শুভ পাখি বলে মনে করা হয় এবং এই পাখির ছবি বাড়িতে রাখলে খুব শুভ ফল পাওয়া যায়। বলা হয় তোতা সৌভাগ্য নিয়ে আসে। বিশেষ করে যদি জোড়া তোতা পাখির ছবি রাখা হয়, তাহলে এটি আরও ভাল ফল হিসাবে বিবেচিত হয়।

গোলাপি মুক্তো

গোলাপি মুক্তো

খুবই দুর্লভ এবং দামী এই গোলাপি মুক্তো। স্বয়ং ফেলুদা এই গোলাপি মুক্তোর খোঁজে দুর্ধর্ষ মগনলাল মেঘরাজের সঙ্গে মগজাস্ত্রের লড়াইয়ে নামেন। সম্ভব হলে এ হেন গোলাপি মুক্তো নতুন বছরে শুরুতেই আপনার ঘরে নিয়ে আসুন। এই মুক্তো ঘরে থাকা অত্যন্ত শুভ বলে বিবেচিত। এর ফলে বাড়িতে আর্থিক সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। তবে বাড়িতে গোলাপি মুক্তো আছে, সেই কথা সকলকে বলার প্রয়োজন নেই।

পিরামিড

পিরামিড

নতুন বছরের গোড়ায় ঘরে আনুন একটি স্ফটিকের পিরামিড। ঘরের উত্তর-দক্ষিণ দিকে এই পিরামিডটি রাখবেন। এটি ঘরের সব অশুভ শক্তিকে শুষে নেবে এবং তার পরিবর্তে শুভ শক্তি নিঃসরণ করবে। গোটা ঘরে এনার্জেটিক পরিবেশ সৃষ্টি করবে এই পিরামিড। এর ফলে ঘরের সব কিছু শুভ হবে ওই বাড়ির বাসিন্দাদের জীবনে সৌভাগ্য আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+