এইদিকে মাথা করে কখনও ঘুমোবেন না, জীবনে অর্থের অভাব–সমস্যা দেখা দেবে

এইদিকে মাথা করে কখনও ঘুমোবেন না, জীবনে অর্থের অভাব–সমস্যা দেখা দেবে

আমরা কোনদিকে মাথা রেখে শুই অনেকসময়ই তা নজর দিই না। তবে বাস্তু শাস্ত্র অনুযায়ী, কোনদিকে শোওয়া বা ঘুমোনো উচিত সেটার দিকে নজর না দিলে তার প্রভাব ব্যক্তির জীবনে পড়তে পারে। এমনকী আপনি কোনদিকে শুয়ে আছেন তার ওপর আপনার আর্থিক স্থিতি নির্ভর করে।

বাস্তু অনুযায়ী, ভুল দিশায় শোওয়া হলে জীবনে অনেক ধরনের সমস্যা হতে পারে। তবে আপনি যদি বাস্তু মেনে সঠিক দিশায় ঘুমোন তাহলে আপনার শুধু ভালো ঘুম হবে তাই নয়, আপনার আর্থিক পরিস্থিতিও অনেক সমৃদ্ধ হবে।

দক্ষিণ দিকে মাথা রেখে শোওয়া অভ্যাস করুন

দক্ষিণ দিকে মাথা রেখে শোওয়া অভ্যাস করুন

বাস্তু মতে, দক্ষিণ দিকে মাথা করে শোওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এর ফলে আপনি অনেক ধরনের মানসিক সমস্যা থেকে দূরে থাকতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দক্ষিণ দিকে কখনও পা করে শোবেন না। বিশ্বাস করা হয় যে দক্ষিণ দিকে পা করে শুলে চুম্বকের ধারা পায়ে প্রবেশ করে মাথার ওপর দিয়ে বের হয়। এতে মাথা ব্যাথা বাড়ে এবং ঘুমও ভালো হয় না।

পূর্ব দিককেও মানা হয় শুভ

পূর্ব দিককেও মানা হয় শুভ

শোওয়ার জন্য দক্ষিণ দিকের পরই শুভ দিক হিসাবে বিবেচিত হয় পূর্ব দিক। যদি আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমোন তবে দেবতাদের আশীর্বাদ পাওয়া যাবে। সূর্য এইদিক দিয়ে উদয় হয়, তাই পূর্বদিককে জীবনদায়ী বলে মনে করা হয়। এই দিশাতে পা রেখে কখনও শোওয়া উচিত নয়।

 পড়ুয়াদের কোন দিকে করে শোওয়া উচিত

পড়ুয়াদের কোন দিকে করে শোওয়া উচিত

যদি আপনি একাই আপনার বাড়িতে উপার্জন করে থাকেন বা ব্যবসা করেন, তবে সর্বদাই পূর্বদিক করে ঘুমোনো শ্রেয়। আপনি ছাত্র হলেও পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো আপনার জন্য ভালো হবে। এটি মনে একাগ্রতা এনে দেয়।

পশ্চিম দিক

পশ্চিম দিক

বাস্তুশাস্ত্রমতে এই দিকে মাথা করে ঘুমালে বিপুল পরিমাণ ধন এবং সৌভাগ্য লাভ হয়। কেন না, বাস্তুশাস্ত্রে পশ্চিম দিক সর্বদা স্বর্ণ সৌভাগ্য লাভের উৎস রূপে বিবেচিত হয়ে থাকে।

 উত্তর দিক

উত্তর দিক

এই দিকটিও বাস্তুশাস্ত্রে পবিত্র বলে গণ্য করা হয়। তবে এই দিকে মাথা করে ঘুমানোর ব্যাপারে সতর্ক থাকতে বলছে বাস্তুশাস্ত্র, অন্যথায় জীবন রোগ এবং দারিদ্র্যে পরিপূর্ণ হয়ে ওঠে।

দক্ষিণ–পশ্চিম দিক

দক্ষিণ–পশ্চিম দিক

বাড়ির মালিকের শোওয়ার ঘর থাকা উচিত দক্ষিণ-পশ্চিম দিকে। যদি কারও পরিবারের সদস্যদের সংখ্যা অনুযায়ী শোওয়ার ঘর তৈরির সামর্থ্য বা প্রয়োজনীয়তা না থাকে, সেক্ষেত্রে শোওয়ার একটিই ঘর দক্ষিণ-পশ্চিম দিকে থাকা বাঞ্ছনীয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+