ঘরে সুখ–সমৃদ্ধি বজায় রাখতে এই কাজগুলি কখনও অসম্পূর্ণ রাখবেন না
কখনও এই কাজগুলি অসম্পূর্ণ রাখবেন না
গরুড় পুরাণকে কেবলমাত্র মৃত্যু আর তার পরের রহস্যের সঙ্গে যুক্ত বলে মানা হয়। যদিও এটা এমন একটি মহাপুরাণ যা কর্মের আধারে পাওয়া মৃত্যুর ব্যাপারে বলার সঙ্গে সঙ্গে ব্যক্তিকে সঠিকভাবে বাঁচাও শেখায়। যদি সেই ব্যক্তি গড়ুর পুরাণে উল্লেখ করা কথাগুলি মেনে নিজের জীবন অতিবাহিত করেন তবে তাঁর জীবন সুখ–সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাবে। এর সঙ্গে সঙ্কট ও লোকসান থেকেও তিনি দূরে থাকবেন।

এই কাজগুলো কখনও অর্ধেকভাবে ছাড়বেন না
গরুড় পুরাণে কিছু এমন কাজের বিষয়ে লেখা হয়েছে, যেগুলি পূরণ যদি না করেন তবে জীবনে ভারী লোকসান হতে পারে। এছাড়াও আপনি দুর্ভাগ্যের এমন পরিস্থিতিতে ফেঁসে যেতে পারেন, যদি না এই কাজগুলি আপনি সম্পূর্ণ করেন, নয়তো অনেক বড় সমস্যা দেখা দিতে পারে।

সবসময় চিকিৎসা সম্পূর্ণ করুন
যদি আপনি কোনওভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে তার পুরো চিকিৎসা করার, মাঝরাস্তায় সেই চিকিৎসা ছাড়বেন না। সবসময় পুরো চিকিৎসা নিন নয়তো অসুস্থতা আরও বেশি তীব্রতা নিয়ে পুনরায় ফিরে আসবে। এছাড়াও অসুস্থতার শুরুতেই কোনও বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে নিন যাতে অসুস্থতা শীঘ্রই সেরে যায়।

পুরো ঋণ মিটিয়ে তবে দম নিন
যদি কোনওসময় আর্থিক পরিস্থিতিতে ফেঁসে ঋণ নিতে হয় তবে যত শীঘ্র সম্ভব সেই ঋণ শোধ করে ফেলুন। নয়তো ঋণের জালে ফেঁসে যাবেন।

শত্রুতা মিটিয়ে নিন শীঘ্র
এমনিতে কারোর সঙ্গে কোনওদিন শত্রুতা করবেন না, কিন্তু যদি কোনও কারণবশত শত্রুতা হয়ে যায় তবে তা শীঘ্রই শেষ করে ফেলুন। নয়তো এই শত্রু আপনার বিপক্ষে ষড়যন্ত্র করতে শুরু করে দেবে এবং যে কোনও সময় আপনার লোকসান করতে পারে। তাই যত শীঘ্র সম্ভব শত্রুতা শেষ করে ফেলুন।

অশান্তি করবেন না
ঘরে এমন কোনো অশান্তি কখনই করবেন না, যাতে সংসারে আগুন লেগে যায়। এমনকি যদি একটি ছোট অশান্তির আগুনও দেখা যায় তবে সাবধানতার সঙ্গে এটিকে সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলুন। অন্যথায় একটি ছোট স্ফুলিঙ্গও সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে।

গৃহদেবতার পুজো
প্রতিদিন সকালে স্নান করে ঈশ্বরের উপাসনা করা উচিত এবং পুজো করা উচিত। প্রতিদিন দেব-দেবীর উপাসনা করা হিন্দু ধর্মের একটি আচার। এর ফলে ঈশ্বরের অনুগ্রহ সর্বদা পরিবারের উপর বজায় থাকে এবং পরিবারে যে সমস্যাগুলি আসে সেগুলি স্বয়ংক্রিয়ভাবে শেষ হতে শুরু করে। ঈশ্বরের উপাসনা করুন, জীবনে ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে।

প্রদীপ স্থাপন
হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে, বাড়ির শান্তির জন্য প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নিয়ম করে প্রদীপ স্থাপন করা উচিত। যদি প্রতিদিন দুবেলা প্রদীপ স্থাপন সম্ভব না হয় তবে কমপক্ষে একবার ঈশ্বরের সামনে প্রদীপ স্থাপন করা উচিত। এর ফলে একজন ব্যক্তি অবশ্যই তার সমস্ত কাজে সাফল্য পাবেন। কোনও কাজেই তার বাধা আসবে না।












Click it and Unblock the Notifications