বাড়ি সাজানোর সময় কখনও এই ছবিগুলি রাখবেন না, অশান্তি–আর্থিক ক্ষতি হতে পারে

ঘর তৈরি করার সময় বা সাজানোর সময় বাস্তুর কিছু নিয়ম অবশ্যই পালন করা প্রয়োজন। এরকম করলে ঘরের সুখ শান্তি বজায় থাকে। বাস্তু অনুসারে কিছু বিশেষ ছবি ও চিত্র বাড়িতে সুখ-শান্তি নিয়ে আসার ক্ষেত্রে দারুণ কার্যকর। আবার কিছু ছবিকে অশুভ বলে মনে করা হয়। যেগুলি বাড়িতে লাগালে নেতিবাচক শক্তির সূচনা হয়। আসুন জেনে নেওয়া যাক যে বাড়িতে কী ধরনের ছবি একেবারেই লাগাবেন না।

তাজমহলের ছবি

তাজমহলের ছবি

তাজমহল সমাধি হলেও ভালোবাসার প্রতীক হিসেবে অনেকেই বাড়িতে তাজমহলের ছবি বা শোপিস রাখেন। বাড়িতে তাজমহলের ছবি রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে, যে বাড়িতে তাজমহলের ছবি রাখা হয় সেখানে নেতিবাচক শক্তি ঘোরাফেরা করে।

মহাভারতের ছবি

মহাভারতের ছবি

যুদ্ধ ও হিংসা দেখানো হচ্ছে এমন কোনও ছবি ঘরে রাখা উচিত নয়। এই কারণেই ঘরে মহাভারতের ছবি রাখা অশুভ বলে মনে করা হয়। যে বাড়িতে মহাভারতের ছবি আছে, সেখানে পরিবারের সদস্যদের মধ্যে কলহ লেগেই থাকে।

ডুবন্ত জিনিসের ছবি

ডুবন্ত জিনিসের ছবি

ঘরে এমন ছবি লাগাবেন না যেখানে কোনও জিনিস ডুবে যাচ্ছে। যেমন অস্ত যাওয়া সূর্।, ডুবন্ত নৌকা বা জাহাজ ভালো সঙ্কেত দেয় না। এই ধরনের ছবি পরিবাররে সদস্যদের উদাস করে দেয় এবং ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায়।

জংলী পশুর ছবি

জংলী পশুর ছবি

জংলী পশুর কোনও ছবি বাড়িতে কখনও লাগাতে নেই। এই ধরনের ছবি বাড়িতে হিংসা ছড়ানোর কাজ করে। যে সব ঘরে এই ধরনের ছবি লাগানো থাকে সেখানে সব সময় অশান্তি ও কলহের পরিবেশ থাকে। ঘরের সদস্যদের ব্যবহারও হিংসাত্মক হয়ে যায়।

ঝরনার ছবি

ঝরনার ছবি

বাস্তু অনুসারে, জলপ্রপাত বা ঝরনার ছবির প্রভাব বাড়ির অর্থনৈতিক অবস্থার উপর পড়ে। কথিত আছে যে প্রবাহিত জলের মতো টাকাও ঘরের বাইরে যেতে শুরু করে এবং ঘরে বিনা কারণে খরচ বেড়ে যায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+