গণেশকে ভুলেও পুজোর সময়ে এই জিনিসগুলি নিবেদন করবেন না, কিন্তু কেন, জানেন
প্রায় প্রত্যেক বাড়িতেই সিদ্ধিদাতা গণেশের নিত্যদিন পূজোর আয়োজন করে থাকেন সকলে। বলা হয় গণেশ দেবতার পূজো করলে জীবনে ব্যক্তি কোনও কাজেই পিছিয়ে পরেন না। সেই সঙ্গে তার পরিবারের সুখ-সমৃদ্ধি বিরাজ করে। সম্পদ সেই ব্যক্তির উপচে পড়ে।
তবে গণেশ দেবতার পূজো করার সময় কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেমন- এমন অনেক ফুল আছে, সেগুলি তাকে দেওয়া যায়। আবার এমন অনেক ফুল রয়েছে, সেগুলি তাঁকে দেওয়া যায় না। শুধু ফুল নয় এমন অনেক জিনিস রয়েছে সেগুলি কিন্তু গনেশ দেবতাকে নিবেদন করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। গনেশ দেবতাকে ভুলেও কোন কোন জিনিস নিবেদন করবেন না, জানুন।

- ভাঙা চাল
গনেশ দেবতাকে ভুলেও ভাঙা চাল নিবেদন করবেন না। এতে আপনার জীবনে আসতে পারে নানান বিপদ। পুজোর সময় যখন নৈবেদ্য সাজাবেন, সে সময় চাল যেন ভাঙা না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। নাহলে গণপতি প্রচন্ড রেগে যান। তার ক্রোধের শিকার হতে হতে পারে আপনাকে। তাই আগেই সাবধান হোন।
- কেতকী ফুল
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, গণেশকে কখনোই কেতকী ফুল নিবেদন করবেন না। এই ফুল কিন্তু তিনি একদমই পছন্দ করেন না। গণেশকে নিত্যদিন পূজোর সময় সাদা ফুল অর্পণ করুন। সেই সঙ্গে যখন আপনি দেবতার পূজো করবেন, দেবতার ধ্যানে মগ্ন থাকবেন, সেই সময় মনে কোনও খারাপ চিন্তা আনবেন না। এই সময় কারোর ক্ষতি করার কথা ভুলেও ভাববেন না। তাহলে কিন্তু আপনি যে পুজো করছেন, সেই পুজোয় সিদ্ধিলাভ করতে পারবেন না।
- তুলসী পাতা
ভগবান গণেশকে দূর্বা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে হয়। কখনোই তুলসী পাতা দেবেন না। কারণ পৌরাণিক কাহিনীতে বলা রয়েছে, তুলসী ভগবান গণেশকে অভিশাপ দিয়েছিলেন। তাই গণেশের পূজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। এতে গণপতি খুব রেগে যান। দেবতার রোষের মুখে পড়তে হতে পারে আপনাকে। এতে আপনার জীবনে আসতে পারে নানান সমস্যা। তাই গণপতির পুজো করার সময় অবশ্যই এগুলি মাথায় রাখুন। তবেই আপনি গণেশের কৃপা পাবেন। জীবনে অনেক দূর পর্যন্ত পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications