মা লক্ষ্মী রুষ্ট হন এমন কাজ কখনও করবেন না, নয়তো অর্থ সঙ্কটের সম্মুখীন হবেন

মা লক্ষ্মী রুষ্ট হন এমন কাজ কখনও করবেন না, নয়তো অর্থ সঙ্কটের সম্মুখিন হবেন

সকলেই চায় তাঁর ভাণ্ডার যেন অর্থে–সম্পদে পূর্ণ হয়ে থাকুক। যে কারণে মানুষ অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু অনেকসময়ই দেখা যায় যে পরিশ্রম করার পরও মনের মতো পদোন্নতি বা উন্নতি হচ্ছে না। কোথাও যেন বাধা আসছে। এই পরিস্থিতিতে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে ব্যক্তির সব ইচ্ছাই পূরণ হতে পারে। তবে শুধু মা লক্ষ্মীকে পুজো–অর্চনার মাধ্যমে প্রসন্ন না করে বরং এর পাশাপাশি কিছু প্রতিকার করলে লক্ষ্মীজির কৃপাদৃষ্টি আপনার ওপর পড়তে পারে খুব শীঘ্রই। কিন্তু ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে আপনার একটু ভুল মা লক্ষ্মীকে রুষ্ট করতে পারে। শাস্ত্র মতে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে যেমন কিছু কথা মনে রাখতে হয় তেমনি লক্ষ্মীজি যাতে রুষ্ট না হন সেই জন্য কিছু জিনিস মনে রাখতে হয়। আসুন তা জেনে নেওয়া যাক।

নারীদের ওপর অত্যাচার নয়

নারীদের ওপর অত্যাচার নয়

নিজেকে বড়লোক ভেবে কোনও মহিলার ওপর অত্যাচার করা মা লক্ষ্মীকে রুষ্ট করে দেয়। এতে মা লক্ষ্মী আপনার ওপর থেকে রাগ করে চিরদিনের মতো আপনার কাছ থেকে চলে যেতে পারে। আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

অর্থের অহঙ্কার

অর্থের অহঙ্কার

নিজের কাছে থাকা প্রচুর অর্থের অহঙ্কার দেখিয়ে কোনও গরীব বা অসহায় ব্যক্তিকে হেনস্থা করা ঠিক নয়। এটা করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং আপনাকে অর্থ সঙ্কটের মুখে ফেলে দেয়। একজন দরিদ্র বা অসহায় ব্যক্তির সুনাম এবং সম্পদের ক্ষতি আপনার উপর কষ্টের পাহাড় জমাতে পারে। মা লক্ষ্মী চিরদিনের জন্য বাড়ি থেকে চলে যেতেও পারেন।

 শিশুদের কষ্ট দেবেন না

শিশুদের কষ্ট দেবেন না

এর পাশাপাশি এও বলা হয় যে শিশুরা ভগবানের রূপ হয়। তাদের অথ।আচার করা, মারধর করা আপনার জীবনে অনেক বড় দুর্যোগ নিয়ে আসবে। তাই ভুলেও শিশুদের সঙ্গে কোনও ধরনের দুর্ব্যবহার করবেন না।

 বাড়ি–ঘর পরিস্কার সূর্যাস্তের পর নয়

বাড়ি–ঘর পরিস্কার সূর্যাস্তের পর নয়

বাস্তু বিশেষজ্ঞদের মতে সূর্যদয়ের পরে ভুলেও মহিলাদের বাড়ি-ঘর পরিষ্কার করা উচিত নয়। কারণ এমনটা করলে মা লক্ষী বাড়ি থেকে বেরিয়ে যান। ফলে নেগেটিভ এনার্জির প্রকোপ এতটা বেড়ে যায় যে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+