ঘুম থেকে ভুলেও নিজের ছায়া দেখবেন না, কী করলে দিন ভাল যাবে জেনে নিন উপায়

ঘুম থেকে ভুলেও নিজের ছায়া দেখবেন না, কী করলে দিন ভাল যাবে জেনে নিন উপায়

ঘুম থেকে উঠে কোন কাজ আগে করেন তার উপর নির্ভর করবে আপনার গোটা দিন কেমন যাবে। বাস্তু শাস্ত্র, ধর্মশাস্ত্র দুক্ষেত্রেই রয়েছে এই নিয়ম। দিন ভাল কাটুক সেটা সকলেই চান। কিন্তু কী করলে দিন নিশ্চিত ভাবে ভাল যাবে সেটা নির্ভর করে সকালে উঠে কোন কাজটি আপনি করছেন তার উপরে।

ঘুম থেকে উঠেই আয়না দেখবেন না

ঘুম থেকে উঠেই আয়না দেখবেন না

যদি চান দিন ভাল কাটুক তাহলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। ঘুম থকে উঠে কোনও ভাবেই আয়না দেখবেন না। ভুল করেও ঘুম থেকে উঠে কোনও কার্টুন, ভয়ঙ্কর জন্তুর ছবি দেখবেন না এবং সেগুলো বেডরুমে রাখবেন না। যাতে আপনার চোখে না পড়ে এমন কোনও ছবি ঘুম থেকে উঠে সেই চেষ্টা করুন। শিশুদের ঘরেও এরকম কোনও ছবি রাখবেন না।

ঘুম থেকে উঠে নিজের ছায়া দেখবেন না

ঘুম থেকে উঠে নিজের ছায়া দেখবেন না

ঘুম েথকে উঠে ভুল করেও নিজের ছায়া দেখবেন না। অন্য কারোর ছায়াও যাতে না দেখতে হয় সেই চেষ্টা করবেন। যদি ঘুম থেকে উঠলেই রোদ আপনার উপর এসে পড়ে তাহলে চেষ্টা করবেন আপনার ছায়া যেন পশ্চিম দিকে না পড়ে। তাহলে গোটা দিন খারাপ যাবে।

ঘুম থেকে উঠেই নোংরা বাসন দেখবেন না

ঘুম থেকে উঠেই নোংরা বাসন দেখবেন না

অনেকেই রাতের খাবার বাসন সিঙ্কে জমিয়ে রেখে দেন। চেষ্টা করবেন সেটা রাতেই মেজে ফেলার। কারণ ঘুম থেকে উঠে নোংরা বাসন দেখা একেবারেই উচিত নয়। এমনকী চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই যেন টয়লেট সিট দেখতে না হয়। তাহলেই দিনটি খারাপ যাবে।

ঘুম থেকে উঠেই কী করবেন

ঘুম থেকে উঠেই কী করবেন

দিন ভাল কাটাতে হলে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুতে চোখ রাখুন। সেখানেই বাস করে ঘনশ্যাম, সরস্বতী এবং লক্ষ্মী। মনে মনে ঠাকুরের নাম নিয়ে সেই হাত মুখে বুলিেয় নিন। চাইলে বিছানায় বসেই ছোট্ট একটা প্রার্থনা সেরে নিতে পারেন। তারপর হাসি মুখে বিছানা ছাড়ুন। তারপরে জল খান এবং সম্ভব হলে সূর্য দেবতাকে নমস্কার করুন। যাঁরা সূর্যোদয়ের আগেই ঘুম থেকে ওঠেন তাঁরা ভোরের আকাশে সূর্যের দর্শনও করতে পারেন। এই ভাবে সকালটা শুরু করলে গোটা দিন ভাল কাটবে আপনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+