উত্তর দিকে মুখ করে কখনও রান্না করবেন না, সংসারে ভর করে অশান্তি, জেনে নিন বাস্তু টিপস
উত্তর দিকে মুখ করে কখনও রান্না করবেন না, সংসারে ভর করে অশান্তি, জেনে নিন বাস্তু টিপস
ভাল ভাল রান্না করে বাড়ির সকলে খাওয়াচ্ছেন তবু বাড়িতে শান্তি থাকছে না। তাহল বুঝবেন কোথাও একটা বাস্তু দোষ তৈরি হয়েছে। আপনি যদি উত্তর দিকে মুখ করে রান্না করেন তাহলে সংসারে শান্তি থাকে না। সময় সময় অশান্তি ভর করে থাকে। তাই রান্নাঘরে রান্না করার সময় খেয়াল রাখবেন কোন দিকে মুখ করে আপনি রান্না করছেন।

উত্তর দিকে মুখ করে রান্না করবেন না
উত্তর দিকে মুখ করে কখনওই রান্না করতে নেই। কারন তাতে সংসারে শান্তি থাকে না। হঠাৎ করে জীবনে টেনসন তৈরি হতে পারে। একটার পর একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আপনাকে। কাজেই রান্না করার সময় সঠিক দিশা মেনে কাজ করা খুব জরুরি। কারণ রান্না ঘরেই লক্ষ্মীর বাস।

কী ক্ষতি হয়
উত্তর দিকে মুখ করে রান্না করলে সংসারে বড় বিপদ হতে পারে এমনই বলছে বাস্তুশাস্ত্র। উত্তরদিকে মুখ করে রান্না করলে সংসারে ঝগড়া, বিবাদ লেগেই থাকে। পরিবারের আর্থিক ক্ষতি হতে পারে। এমনকী পরিবারের সদস্যদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হতে পারে। কর্মক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। বসের সঙ্গে বিবাদ তৈরি হতে পারে।

কোন দিকে মুখ করে রান্না করবেন
উত্তর দিকে নয় পূর্ব দিকে মুখ করে রান্না করুন। এমনই বলছে বাস্তুশাস্ত্র। তাতে সংসারে পূর্ণতা আসে। অভাব থাকে না। সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। কাজেই রান্নঘরে রান্না করার সময় সবার আগে দিশা ঠিক করে নিন। তারপরে সেই মতো রান্নার আয়োজন করুন।

পূর্ব দিকে রান্না করলে কী
পূর্ব দিকে মুখ করে রান্না করাকে শুভ বলে মনে করা হয় বাস্তু শাস্ত্রে। তাতে সুখ সমৃদ্ধি আসে সংসারে। দেবী অন্নপূর্ণা আশির্বাদ থাকে পরিবারে। কখনও অন্ন বা অর্থের সংকট তৈরি হয়না। পরিবারে সুস্থতা বজায় থাকে। সকলেই আনন্দে থাকেন। কাজেই সুখ আর সমৃদ্ধি বজায় রাখতে রান্নার দিশা ঠিক করা খুবই জরুরি।












Click it and Unblock the Notifications