নীচভঙ্গ রাজযোগের শুভ প্রভাবে ভাগ্য ফিরবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় মতো অন্য রাশিতে প্রবেশ করে। ১২ রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে তারা। মার্চ মাসের মীন রাশিতে প্রবেশ করেছে বুধ গ্রহ। এই গ্রহকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি। বুধই তৈরি করবে 'নীচভঙ্গ রাজযোগ’।

যোগের শুভ প্রভাব কাদের ওপর পড়বে
এই যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। তবে নীচভঙ্গ রাজযোগের প্রভাব পড়বে চার রাশির ব্যক্তির উপরে। শুভ প্রভাব পড়বে কোন রাশির ব্যক্তিদের ওপর পড়বে জানুন।

বৃষ রাশি
নীচভঙ্গ রাজযোগের কারণেই এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু। আপনার আর্থিক দিকে যেমন লাভ হবে তেমনি জীবনে প্রত্যেকটি কাজেই আপনি সফলতা লাভ করতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু তাই নয় যারা সরকারি চাকরি করছেন তাদের আর্থিকভাবে লাভের সম্ভাবনা রয়েছে। যেকোনোও শুভ অনুষ্ঠানে যেতে পারেন। যেকোন কাজ করলে জীবনে আপনার সাফল্য নিশ্চিত হবে।

মিথুন রাশি
১৬ তারিখে বুধ ঘর পরিবর্তন করেছে। বুধের কারণে তৈরি হবে নীচভঙ্গ রাজযোগ। এই যোগ অত্যন্ত শুভ। এসময় চাকরিজীবীদের শুভ সময় শুরু। বিদেশে যাত্রা করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বাইরে পাঠাতে পারেন। সেখানেই তাদের ভবিষ্যৎ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

কন্যা রাশি
নীচভঙ্গ রাজযোগের বিশেষ প্রভাব পড়বে কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর। এ সময় আপনি সকল কাজের দ্বিগুণ লাভ করতে পারবেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে।
লেখালেখি, বক্তৃতা, শৈল্পিক কাজের সঙ্গে যে সকল ব্যক্তি যুক্ত তাদের জীবনে সাফল্য নিশ্চিত। আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন আপনিও।

ধনু রাশি
নীচভঙ্গ রাজযোগের কারণে ধনু রাশি জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। সকল কাজেই সাফল্য অর্জন করতে পারবেন আপনি। সম্পত্তি নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না।
নতুন গাড়ি, বাড়ি বা কোন মূল্যবান জিনিস কিনতে পারেন। যদি কেউ এসময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান দিতে পারেন, সেখানে আপনার সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications