বুধ ও শুক্র তৈরি করছে এই শুভ রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে কাদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়। জ্যোতিষশাস্ত্রে শুক্র ও বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা ঘর বদল করার সময় নানান যোগ তৈরি করে।

বুধ গ্রহকে গ্রহের রাজপুত্র বলে মনে করা হয়। বুধ গ্রহকে বুদ্ধি, শিক্ষা, যুক্তির কারক বলেই মনে করা হয়। ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছেন শুক্র গ্রহ। এই গ্রহের মিলনে তৈরি হবে 'নীচভঙ্গ রাজযোগ’। এই রাজযোগ অত্যন্ত শুভ ।এসময় কোন রাশির জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।

office

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে কোনও কাজে পিছিয়ে পড়বেন না। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আইনি যে সমস্যায় জড়িয়ে ছিলেন সেটা থেকে বের হতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। জুনিয়রদের কাছ থেকে সহযোগিতা, সমর্থন ও সহযোগিতা পাবেন।এসময় পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। শিক্ষাক্ষেত্রে খুব লাভ করতে পারবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আপনার বাড়বে। এসময় ভাই বোনের সঙ্গে ভালোভাবে কাটাতে পারবেন। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের সঙ্গে ভালো থাকতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। আপনি যদি কোনও চাকরির পরীক্ষা দেন, সেখানে সাফল্য পাবেন। কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে সব কাজ করতে পারবেন।কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি। বিবাহিত জীবনে সুখ থাকবে আপনার।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের উপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকায় আপনার মানসিক চাপ কমবে। বিলাসবহুলভাবে জীবন যাপন করতে পারবেন। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। যদি আপনি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত আপনার। আপনি আপনার কেরিয়ার ও ব্যবসায় সাফল্য পাবেন। এই সময়ে কর্মজীবীদের জন্য খুব ভালো সময়। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবেন সকলে। নতুন সোনা ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+