Neech Bhang Raj Yog 2023: নীচভঙ্গ রাজযোগে ধন লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের

Neech Bhang Raj Yog 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার অশুভ হতে পারে, অনেক সময় গ্রহরা নানান যোগও তৈরি করে। যার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ে ১২ রাশির ব্যক্তিদের ওপরে।

নভেম্বর মাসের শুরুতেই শুক্র স্থান পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে, আর যে কারণে তৈরি হবে 'নীচভঙ্গ রাজযোগ’। যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Neech Bhang Raj Yog 2023

  • মকর রাশি

রাজযোগের শুভ প্রভাব পড়বে মকর রাশির (Capricorn) ব্যক্তিদের উপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পাশাপাশি চাকরির কারণে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সমাজের সম্মান বাড়বে।যোগের শুভ প্রভাব পড়বে আপনার ওপরে। এই সময় জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন আপনি। তাছাড়া আপনি যদি নতুন সম্পত্তি কিনতে চান কিনতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনের সফলতা নিশ্চিত।

  • তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। কোনও কাজেই অভাব থাকবে না। বিবাহিত জীবনে সুখ লেগে থাকবে ।পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন।আপনার আর্থিকভাবে লাভ হবে। কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত যেকোনোও অসুবিধা থেকে আপনি বের হতে পারবেন। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। ব্যক্তিত্ব ক্রমশ বাড়তে থাকবে। আর্থিক অসুবিধা কখনই আপনার থাকবে না, আপনি পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন।

  • ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনি যদি নতুন কোনও ব্যবসা খুলতে চান খুলতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যারা মার্কেটিং, ট্রেডিং ও কমিশনের কাজ করছেন তাদের জন্য সপ্তাহটি সৌভাগ্য নিয়ে এসেছে। জমি ও ভবন ক্রয়-বিক্রয়ের ইচ্ছা পূরণ হতে পারে। পৈতৃক সম্পত্তিতে লাভের সম্ভাবনাও থাকবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। সেই সময় যদি আপনি নতুন চাকরির খোঁজ করেন করতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+