এই রাশিদের জন্য নবরাত্রির সময় খুবই শুভ, মা দুর্গার কৃপায় পূরণ হবে সব ইচ্ছা

নবরাত্রির সূচনা সোমবার ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে, যা বিজয় দশমীর দিন পর্যন্ত চলবে। এই ন'‌দিন মা দুর্গার ন'‌টি স্বরূপের বিধি-বিধান মেনে পুজো করা হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গ্রহ ও নক্ষত্রের চাল-নিয়মিত বদলাতে থাকে। নবরাত্রির সময়টিকে হিন্দু ধর্মে খুবই পবিত্র বলে মানা হয়। এই ন'‌দিন কিছু রাশির জাতকদের জন্য খুবই বিশেষ হতে চলেছে।

এই রাশিদের ওপর রয়েছে মাতা রানীর কৃপা

এই রাশিদের ওপর রয়েছে মাতা রানীর কৃপা

জ্যোতিষ শাস্ত্র মতে নবরাত্রির ন'‌দিন কিছু রাশির জাতকদের জন্য দারুণ প্রমাণিত হতে চলেছে। এই সময় মাতা রানীর কৃপায় তাঁদের প্রচুর ধনলাভ হবে। এই রাশিদের জন্য এই সময় সৌভাগ্যশালী হবে। এঁদের সবক্ষেত্রে সফলতা অর্জন হবে। আসুন জেনে নিই এই ভাগ্যবান রাশিদের বিষয়ে।

মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই রাশির জাতকদের ওপর মা দুর্গার কৃপা থাকার জন্য চাকরি ও ব্যবসায় বিশেষ লাভ হতে চলেছে। বৈবাহিক জীবন এই সময় সুখদায়ক হবে। অন্যদিকে আকস্মিক ধনলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে। আধ্যাত্মিক কাজের প্রতি আপনার ঝোঁক বাড়বে।

মীন রাশি

মীন রাশি

এই রাশি এই সময় ভাগ্যে পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং মান-সম্মানে লাভ হবে। কাজে সক্রিয় থাকবেন এবং মায়ের কৃপায় অফিসেও লাভের মুখ দেখবেন। এই সময় ঘরে পুজো-পাঠের আবহ থাকবে যা আপনাকে ইতিবাচক ক্ষমতা প্রদান করবে। কোনও নতুন কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই ৯ দিন এই রাশির জাতকরা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। পরিবারের সমর্থন পাবেন। ব্যক্তিগত ও পেশাগত উভয় পর্যায়েই ইতিবাচক মনোভাব থাকবে। এই কারণে আপনি সমস্ত কাজে সাফল্য পাবেন। এই দিনে অবিবাহিতদের বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতকদের জন্যও এই সময়টা সৌভাগ্যের হবে। নবরাত্রি উপলক্ষে তারা উন্নতির অনেক সুযোগ পাবেন। আপনি এই ৯ দিনে একটি নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। সব কাজেই সাফল্য পাবেন। আপনি মা দুর্গার অপার কৃপা পাবেন এবং তাঁর কৃপায় আপনার সমস্ত কাজ সফল হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। কঠোর পরিশ্রমের শক্তিতে সমস্ত ইচ্ছা পূরণ হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

নবরাত্রির সময় কোনও মাঙ্গলিক কার্যক্রম আয়োজন করার সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ এই সময় লাভ করাতে পারে। কর্মক্ষেত্রে আধিকারিকদের সহযোগিতা এগিয়ে থাকতে সহায়তা করবে। সম্পত্তি লাভের যোগ তৈরি হয়েছে। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। মা দুর্গার কৃপায় পরিবারের সঙ্গে সম্বন্ধ মজবুত হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+