নবরাত্রি ২০২০: অষ্টমীতে দেবী মহা গৌরীর পুজোর মাহাত্ম্য, আচার, রীতি একনজরে
অষ্টমীতে দেবী মহা গৌরীর পুজো
দেখতে দেখতে পুজো প্রায় চলেই এল। তবে বাঙালিদের পুজোর পাশাপাশি অবাঙালিরাও মাতবেন নবরাত্রির পুজোয়। ন’দিন ধরে দুর্গা মায়ের ন’টি রূপের পুজো করা হবে। এই ন’দিন আলাদা আলাদা ভাবে ও ভিন্ ঝরনের ভোগ দেওয়া হয়। অষ্টম দিনে এই নবরাত্রিতে পুজো হয় দেবী মহা গৌরীর। আসুন দেখে নেওয়া যাক এই পুজোর মাহাত্ম্য, আচার ও রীতি।

অষ্টমীতে দেবী মহা গৌরীর পুজো
অষ্টমীতে দেবী মহা গৌরীর পুজো করা হয়। তিনি নবদুর্গার অন্যতম ও দেবী দুর্গার অষ্টম শক্তি। সাদা পোশাক পরিহিতা, চার হাত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড়। মা শান্ত প্রকৃতির। এই দেবীর আট বছর বয়স বলে মানা হয়।

পুরাণের কথা
পুরাণ অনুযায়ী, হিমায়লকন্যা ছিলেন গৌর বর্ণা। শিবের জন্য কঠোর তপস্যা করে রৌদ্রে তিনি কালো হয়ে যান । মহাদেব দেবী পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে যখন গঙ্গাজল দিয়ে তাকে স্নান করান, তখন তিনি হয়ে ওঠেন গৌরবর্ণা। তার এই রূপের নাম হয় মহাগৌরী |

প্রচলিত কাহিনী
হিন্দুদের বিশ্বাস, নবরাত্রির অষ্টম রাতে তাঁর পুজো করলে সব পাপ ধুয়ে যায় । এঁনার পুজো করলে সর্বশক্তিমান হয়, গৃহ কলহ নাশ হয় এবং ভক্ত সর্বপ্রকার পবিত্র ও অক্ষয় পুণ্যের অধিকারি হয়।

দেবী মহা গৌরীর রূপ
মহা গৌরী গায়ের রং শ্বেতবর্ণ, তিনি শান্ত প্রকৃতির দেবী। আট বছরের বালিকার রূপে তিনি পূজিত হন। দেবীর এক হাত শোভিত বরাভয় মুদ্রায়। বাকি তিন হাতে থাকে পদ্ম, ত্রিশূল এবং ডমরু।

মায়ের পুজোয় কোন ভোগ
অন্যান্য ভোগের পাশাপাশি এদিন দেবী মা-কে ভোগে নারকেল দেওয়া হয়। এটাই দেবী মহা গৌরীর প্রধান ভোগ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications