নবপঞ্চম রাজযোগে কাদের জীবনে আসবে রাজকীয় সুখ, কী বলছে জ্যোতিষশাস্ত্র

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে সকল রাশির ব্যক্তিদের ওপরে। সে সময় তারা নানান রকম যোগও তৈরি করে থাকে। পয়লা মে বৃষ রাশিতে প্রবেশ করেছে গুরু গ্রহ বৃহস্পতি। ৩০ অক্টোবর পর্যন্ত কেতু কন্যা রাশিতে অবস্থান করবে।

১০০ বছর পর রাহু ও বৃহস্পতির মিলনে তৈরি হবে 'নবপঞ্চম রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাঁদের। নয়া সম্পত্তির মালিক হবেন কোন রাশির ব্যক্তিরা, জানুন।

Business

  • বৃষ রাশি

নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজে সফলতা অর্জন করতে পারবেন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জীবনে খুব সাফল্যের সময় শুরু হবে। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। এসময় অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা প্রত্যেকটি কাজে যাবে। তাছাড়া শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। বেসরকারি চাকরিতে যদি আপনি কর্মরত হন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। তাই আপনার আর্থিক দিকে লাভ হবে। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। নতুন ব্যবসায় সফলতা আসবে। স্ত্রীর কোনোও সুখবরে আপনি আরোও খুশি হবেন। এই সময়ে আপনি আপনার প্রতিপক্ষকে জয় করবেন। বেতন বৃদ্ধি হবে। এই সময়ে, আপনি আপনার পরিবারের সঙ্গে কোনও শুভ বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তরুণরা তাদের বেশিরভাগ সময় আনন্দে কাটাবেন।তাছাড়া এসময়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার। দাম্পত্য জীবন সুখী হবেন। এসময় আপনি যদি বিদেশে ঘুরতে যেতে চান যেতে পারেন।

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের খুব শুভ সময় শুরু হবে। ব্যবসায়ীদের জন্য সাফল্যের সময়। তাছাড়া এই সময় যারা ওকালতি, রাজনীতি, ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জীবনে খুব লাভের সময়। পরিবারে সুখের পরিবেশ বজায় রাখবে। অংশীদারিত্বে ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। ব্যবসায় প্রচুর মুনাফা অর্জনের সুযোগ পাবেন এই রাশির জাতকরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+